ওভাররেটেড শামীম অসময়ে ঝরে পড়ার সম্ভাবনা
জিম্বাবুয়ের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচে ৩১ রানের ইনিংস খেলে দলকে জেতানোর পর শামীম এর দেশের বাড়িতে মিডিয়ার উপস্থিতি। শামীমের মা-বাবা থেকে শুরু করে আত্মীয়-স্বজন সবার ইন্টারভিউ নিয়ে নেয় গণমাধ্যমকর্মীরা। সেই ম্যাচ উইনিং ইনিংস এরপর আন্তর্জাতিক কিংবা ঘরোয়া প্রায় কোন জায়গাতেই রান পাননি শামীম।
এখন পর্যন্ত দশটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে শামীমের রান মাত্র ১২৪ গড় ১৫.৫০। গায় হার্ড হিটার তকমা লাগা শামীমের স্ট্রাইক রেট মাত্র ১১১.৭১। এখন ও আন্তর্জাতিক ক্রিকেটে কোন ফিফটির দেখা পায়নি এ ব্যাটসম্যান।নির্দ্বিধায় শামীম বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার দের একজন। তবে সে প্রতিভাটা নিশ্চয়ই পারফরমেন্সেও রূপান্তরিত হতে হবে। শামীমের মূল শক্তি তার পেশীর জোর এবং ব্যাট স্পিড।
মূলত গায়ের জোরে খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এ ব্যাটসম্যান। তবে অফসাইডে রয়েছে চোখে পড়ার মতো দুর্বলতা। শীর্ষ পর্যায়ের ক্রিকেটে প্রতিটি ব্যাটসম্যান কে নিয়ে এনালাইসিস করা হয়। ফলে বোলাররাও শামীম কে বল করেন ওই অফসাইডেই। অফসাইডের বল কাট না করে বেশিরভাগ সময় ক্রস ব্যাটে পুল করার চেষ্টা করেন শামীম।
মাঝেমধ্যে সফল হলেও অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হতে হয় শামীমকে। জায়গার বল জায়গায় কিভাবে খেলতে হয় তা রপ্ত করতে হবে শামীমকে। খানিকটা দুর্বলতা থাকলেই আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। আর সেখানে শামীম'এর টেকনিকে বেশ বড় ঘাটতি রয়ে গিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে শামীমের ভবিষ্যৎ অনেকটুকু শামীমের পরিশ্রমের উপর নির্ভর করবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন