ব্রেকিং নিউজ: বিপিএলে বল টেম্পারিং দায়ে নিষিদ্ধ হলে রবি বোপারা
আম্পায়াররা বোপারার বল টেম্পারিং লক্ষ্য করলে নতুন বলে শুরু হয় খেলা। গতকাল থেকে ক্রিকেট মাঠে এ ঘটনা নিয়ে চলছে তুমুল আলোচনা। আজ তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিপিএল কমিটি। তবে আপিল করার সুযোগ আছে বোপারার।
খুলনার ইনিংসের তৃতীয় ওভারে এই অপকর্ম ঘটান বোপারা। টিভি ক্যামেরায় ধরা পড়ে, নিজের প্রথম ওভার করতে এসে তিনি নখ দিয়ে খুঁটে বল বিকৃতি করার চেষ্টা করছেন। বিষয়টি আম্পায়ারদেরও চোখ এড়ায়নি।
এ অবস্থায় তাৎক্ষণিকভাবে মাঠেই শাস্তি পেয়েছে সিলেট। পেনাল্টি হিসেবে প্রতিপক্ষ খুলনাকে ৫ রান দেওয়া হয়। ওভারের তৃতীয় বলের পর অন ফিল্ড দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রাগিথ রামবুকভেলা তার থেকে বল চেয়ে নেন। এরপর নতুন বল দিয়ে ফের খেলা শুরু হয়।
ম্যাচটি ১৫ রানে জিতে নেয় খুলনা টাইগার্স। টিভি রিপ্লেতে দেখা গেছে, বাঁ-হাত দিয়ে বল আড়াল করে ডান হাতের দুই আঙুলের নখ দিয়ে বল ঘষামাজা করছিলেন সিলেট অধিনায়ক। এবার এই অপরাধে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
তবে বোপারা আপিলের সুযোগ পাবেন। সেক্ষেত্রে তার সাজা কমতে পারে। নিষেধাজ্ঞার বদলে ৭৫% ম্যাচ ফি জরিমানা দিয়ে বেঁচে যেতে পারেন এই ইংলিশ অলরাউন্ডার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live