টিকে থাকার লড়াইয়ে টেবিল টপার বরিশালের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে সিলেট, দেখেনিন একাদশ
এমন অবস্থায় আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হয়েছে। যেখানে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট অধিনায়ক রবি বোপারা।
আগেরদিন সিলেট সানরাইজার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয়ের পরপরই বরিশালের প্লে অফে খেলা নিশ্চিত হয়ে যায়। এখন ফরচুন বরিশালের সামনে লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্লে অফে যাওয়া।
বিপরীতে টুর্নামেন্টে যদিও আপাত দৃষ্টিতে মনে হয়, সিলেটের বিদায়ঘণ্টা বেজে গেছে। তবুও কাগজে-কলমে এখনো দলটির ক্ষীণ সম্ভাবনা আছে। বাকি থাকা তিন ম্যাচ যদি তারা জিততে পারে, তাহলেই কেবল প্লে-অফের শিকে ছিঁড়বে তাদের।
তবে পথটা সিলেটের খুবই কঠিন। আপাতত ফরচুন বরিশালের বিপক্ষে জিততেই হবে তাদের। হারলে বিদায় নিশ্চিত। ফলে আজকের ম্যাচ যেভাবেই হোক জিততে চাইবে তারা।
সিলেট সানরাইজার্স একাদশ: রবি বোপারা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), আলাউদ্দিন বাবু, নাজমুল ইসলাম অপু, মিজানুর রহমান, সোহাগ গাজী, এ কে এস স্বাধীন, কলিন ইনগ্রাম, শিরাজ আহমেদ।
ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্র্যাভো, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুনিম শাহরিয়ার, জিয়াউর রহমান, মুজিব-উর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন