এই ম্যাচ আমাদের জেতা উচিৎ ছিল : রিয়াদ
বল হাতে দারুণ শুরুর পরও চট্টগ্রামকে অল্প রানে আটকে রাখতে পারেনি ঢাকা। তবুও চট্টগ্রামের ছুঁড়ে দেওয়া ১৪৯ রানের লক্ষ্য নাগালেই ছিল। কিন্তু তামিম ইকবালের ৭৩ রানের অপরাজিত ইনিংস ছাড়া জয়ের ক্ষেত্রে কার্যকরী আর কোনো ইনিংস না থাকায় খুব কাছ থেকে শূন্য হাতে ফিরতে হয়েছে ঢাকাকে।
ম্যাচ শেষে হতাশ অধিনায়ক রিয়াদ ব্যক্ত করেন মিশ্র প্রতিক্রিয়া। তিনি বলেন, ‘সবকিছু মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া। শুরুতে ভালো বোলিং করলেও আমরা বোলিংয়ের শেষটা ভালো করতে পারিনি। কিছু রান বেশি দিয়ে ফেলেছি। তারপরও এই রান তাড়া করার মত ছিল। আমরা সঠিক ট্র্যাকে ছিলাম না। যেভাবে ম্যাচটা শেষ হল তাতে খুব হতাশ। এই ম্যাচ আমাদের জেতা উচিৎ ছিল।’
২১ রানে ৩ উইকেটের পতনের পর তামিমের সাথে দলের হাল ধরেছিলেন রিয়াদ। তবে তার ইনিংস থামে ২৪ রানে। রিয়াদ মনে করেন, তিনি আরও কিছুক্ষণ উইকেটে থাকলে ম্যাচের ফলাফল ভিন্ন কিছু হত।
তার ভাষায়, ‘কিছু টার্নিং পয়েন্ট ছিল। আমি আরও কিছু ওভার যদি ক্রিজে থাকতে পারতাম হয়ত ভালোভাবে শেষ করা যেত। দুর্ভাগ্যবশত আউট হয়ে গেছি। শুভাগত ভালো খেলেছে। তামিম দুর্দান্ত খেলেছে।’
শেষ চার কঠিন হয়ে যাওয়ায় রিয়াদের চোখে জয়ই এখন একমাত্র সমীকরণ। তিনি বলেন, ‘জানি না, দেখা যাক। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, তাহলে জয়ের আশা রাখা যায়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন