মুনিম-গেইলের ফিফটি, সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে রান পাহাড়ে বরিশাল
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে বরিশালের সংগ্রহ ২০ ওভারে ৪ উইকেটে ১৯৪ রান।
এরই মধ্যে এবারের বিপিএলের প্লে অফে খেলা নিশ্চিত করে ফেলেছে সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল। অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সিলেট সানরাইজার্সের সামনে লক্ষ্য নিজেদের টিকিয়ে রাখা। এমন অবস্থায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক রবি বোপারা।
বরিশালের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মুনিম শাহরিয়ার ও ক্রিস গেইল। উদ্বোধনী জুটিতে মাত্র ৪০ বলে ৭২ রানের জুটি গড়েন দুজন। যেখানে বড় অবদান মুনিমের। আউট হওয়ার আগে এই ওপেনার ২৮ বলে ৫১ রান করেন।
ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েও এদিন ব্যর্থ ছিলেন নুরুল হাসান সোহান। ৪ বলে ২ রান করেন তিনি। বিপরীতে ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন সাকিব। এরপর তৌহিদ হৃদয় খেলেন ১১ বলে ১০ রানের ইনিংস।
শেষ দিকে এসে ফিফটি তুলে নেন গেইল। এই ক্যারিবীয় দানব ৪৩ বলে অর্ধশতক পূরণ করেন। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫২ রানে। অন্য প্রান্তে বলে রানের ক্যামিও খেলে বরিশালের বড় সংগ্রহ নিশ্চিত করেন ডোয়াইন ব্রাভো।
সিলেটের হয়ে সোয়াগ গাজী, স্বাধীন, আলাউদ্দিন বাবু ও নাজমুল ইসলাম অপু একটি করে উইকেট শিকার করেন।
সোমবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয়ের পরপরই বরিশালের প্লে অফে খেলা নিশ্চিত হয়ে গেছে। এখন ফরচুন বরিশালের সামনে লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্লে অফে যাওয়া।
বিপরীতে টুর্নামেন্টে যদিও আপাত দৃষ্টিতে মনে হয়, সিলেটের বিদায়ঘণ্টা বেজে গেছে। তবুও কাগজে-কলমে এখনো দলটির ক্ষীণ সম্ভাবনা আছে। বাকি থাকা তিন ম্যাচ যদি তারা জিততে পারে, তাহলেই কেবল প্লে-অফের শিকে ছিঁড়বে তাদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন