নিজেকেও ছাড়িয়ে গেলেন সাকিব
শুধু বিপিএলের হিসাব করলে এবারের পারফরম্যান্স দ্বারা নিজেকে ছাড়িয়ে গিয়েছেন এই অলরাউন্ডার। এখন পর্যন্ত আট ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। ইকোনোমি অবিশ্বাস্য ৪.৮০। কয়েকদিন যাবৎ সাকিবের ব্যাটিং নিয়েই বেশি আলোচনা হচ্ছিল। তবে এবারের বিপিএলে ব্যাট হাতে জবাবটা দিলেন সাকিব।
৮ ম্যাচে ১৩৩ স্ট্রাইক রেটে ২২৪ রান করেছে এই অলরাউন্ডার। সর্বশেষ দুই ম্যাচে ব্যাক-টু-ব্যাক দুটি ফিফটি করেন সাকিব। সদ্য শেষ হওয়া সিলেটের বিপক্ষে ম্যাচেও ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিব। শুধু তাই নয় এবারের বিপিএলে অধিনায়কত্ব দিয়েও সবাইকে মুগ্ধ করছেন সাকিব। সাকিবের দল বরিশালের শুরুটা বিপিএলে খুব একটা ভালো না হলেও এখন সেই দলই টেবিল টপার। ব্যাট বল হাতে সাকিবক পারফর্ম তো করছেনই পাশাপাশি অধিনায়কত্ব দিয়েও প্রায় অবিশ্বাস্য কিছু ম্যাচ বের করে নিয়েছেন। সদ্য শেষ হওয়া বরিশাল-সিলেট ম্যাচের উদাহরণই নেওয়া যেতে পারে। জয়ের জন্য সিলেটকে ২০০ রানের টার্গেট দিয়েছিল সাকিবের বরিশাল।
সিলেট যখন ব্যাটিংয়ে নামে কুয়াশার প্রভাবে পিচ পুরা ব্যাটিং স্বর্গ হয়ে গিয়েছিল। ১০ ওভার এর আগেই একশ রান তুলে ফেলে সিলেট। বিশ্বের সেরা স্পিনার মুজিবকেও বেধড়ক পেটাচ্ছিলেন সিলেটের ব্যাটসম্যানরা। ঠিক এর পরপরই পার্ট টাইমার শান্তকে বোলিংয়ে আনেন সাকিব। মাত্র দুই রান দিয়ে ২ উইকেট শিকার করেন শান্ত। দুরন্ত ফর্মে থাকা লিংকটোনকে ৯০ রানে ফেরান এই পার্ট টাইমার। সেখানেই ম্যাচটি হেরে বসে সিলেট।
শেষ পর্যন্ত গিয়ে ২০০ রান করে ও মাত্র ১৩ রানে ম্যাচটি জিতে সাকিব বাহিনী। এছাড়া এই ম্যাচেও বল হাতে দুটি উইকেট শিকার করেছেন সাকিব। এবং ব্যাট হাতে ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। শুধু ব্যাট বল হাতে নয় অধিনায়কত্বের দ্বারাও অবিশ্বাস্য ম্যাচ বের করছেন সাকিব। তাইতো এবারের বিপিএলে অন্য কাউকে নয় নিজেকেও ছাড়িয়ে গিয়েছেন সাকিব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live