মাঠে মিরাজের ভূমিকা নিয়ে যা বলছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
আজকের ম্যাচে জয় পাওয়া নিয়ে বেশ খুশি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটির ব্যবস্থাপনা পরিচালক কেএম রিফাতুজ্জামান জানান, ‘এটা ত আর বলার অপেক্ষা রাখে না (দলের জয়ে কতটা খুশি)। বলতে পারেন এটা আমাদের জন্য আজকে একটা ফাইনালের মত ছিল। আমাদের টিম স্পিরিটের জায়গা থেকে আমরা আমাদের স্পিরিটটা একটু হারিয়ে ফেলেছিলাম, সেই জায়গা থেকে বলতে পারেন স্পিরিটটা আরেকটু খুঁজে পাওয়ার জন্য এই জয়টা খুব বেশি দরকার ছিল।’
টুর্নামেন্টে ইতোমধ্যে বেশ কিছু রহস্যজনক ঘটনার জন্ম দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এখনো পর্যন্ত তারা খেলেছে তিনজন অধিনায়কের নেতৃত্বে। কমিউনিকেশন গ্যাপের কারণে শুরুর অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে নিয়েও হয়েছে অনেক জল ঘোলা। সবকিছু মিলিয়ে মাঠের বাইরে কিছুটা টালমাটাল অবস্থায় আছে দলটি। তবে দলের ব্যবস্থাপনা পরিচালক কেএম রিফাতুজ্জামান জানিয়েছেন দলের মাঠের পারফরম্যান্সে ব্যাপক খুশি তিনি। মাঠে তরুণদের ভুমিকায় উচ্ছ্বসিত তিনি। বিশেষ করে উল্লেখ করেছেন সাবেক অধিনায়ক মিরাজের কথা।
তিনি জানান, ‘মিরাজ বলতে পারেন আমাদের দলের অধিনায়ক ছিল। এখনো তিনি অধিনায়কত্ব করছেন না, কিন্তু অধিনায়কের মত ভূমিকা পালন করছেন। প্রত্যেকটা ক্রিকেটারকে আজকে আপনি যদি দেখেন। শুধু মিরাজ নয়, আপনি যদি দেখেন মৃত্যুঞ্জয়ের খেলাটা, আজকে তার ভূমিকাটা। আপনি যদি শামীমের জায়গাটা দেখেন, মানে প্রত্যেকটা ক্রিকেটার কিন্তু চেষ্টা করছে। সবার অবদান মিলেই আজকের এই ফলটা (জয়) এসেছে।’
তিনি আরও জানান, ‘আমরা মনে করি সব মিলিয়ে আজকের এই জয়টা আমাদের দরকার ছিল। আমাদের এই তরুণ দলের এনার্জি যেটা একটু হারিয়ে ফেলেছিল সেই স্পিরিটটাকে আবার মনে হয় খুঁজে পেয়েছে আজকের এই জয়টা দিয়ে।’
চলমান বিপিএলে ৯ ম্যাচ খেলে ৪ জয় এবং ৫ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন