সিলেট সানরাইজার্সের সকল রহস্যের জট এখন সবার সামনে
সন্দেহজনক কার্যক্রমের বিষয়ে তিনি জানান, ‘সন্দেহের যে কথাটা বলেছেন এই ব্যাপারে নির্দিষ্ট কোনো কিছু আমার কাছে আসেনি। বিসিবির গভর্নিং কাউন্সিল থেকে আমাকে কিছু জানানো হয়নি। বিসিবির আকসু থেকেও আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে লোকজন আছেন। তারাও এখন পর্যন্ত আমাকে ওইভাবে কোনো কিছু জানাননি।’
এছাড়াও বোপারার অধিনায়ক হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘রবি বোপারার অধিনায়কত্বের ব্যাপারটা আমিও জেনেছি, কারণ মোসাদ্দেক নিজের পারফরম্যান্সের ব্যাপারে বেশি খেয়াল রাখতে চাইছিল এই কারণে সে শেষ মুহূর্তে রবি বোপারাকে বলেছে এবং কোচ ও মোসাদ্দেক মিলেই এই সিদ্ধান্তটা নিয়েছে যে রবি বোপারা অধিনায়কত্ব করবে।’
বল টেম্পারিংয়ের দায়ে বোপারার অভিযুক্ত হওয়ার বিষয়ে তিনি জানান, ‘এটা আসলে নাকল বোলিং বলে আর কি। আমি যেটা পরে জানতে পেরেছি যে এটা হচ্ছে নাকল বোলিং, বিসিবির অথোরাইজড টিম ম্যানেজমেন্ট, বিসিবির রেফারি যারা আছেন ওনারা সিদ্ধান্ত নিয়ে এটার ব্যাপারে ভবিষ্যতে যেভাবে নিয়ম আছে সেভাবে দেখছেন জিনিসটা।’
তাছাড়াও বোপারার নেতৃত্বে সিলেটের প্রথম ম্যাচে এক ওভারও বোলিং করানো হয়নি নাজমুল ইসলাম অপুকে। বাঁহাতি স্পিনার অপু এই বিপিএলে বেশ ভালো ছন্দে ছিলেন। স্পেশালিস্ট স্পিনার হওয়া সত্ত্বেও অপুর বোলিং না পাওয়ার বিষয়টি অবশ্যই বেশ রহস্যজনক ছিল। সেই রহস্যের জটও খুলেছেন জয়।
জয় জানান মূলত ক্রিজে থাকা বাঁহাতি ব্যাটার (সৌম্য সরকার) ভালো ফর্মে থাকার কারণেই বোলিংয়ে আনা হয়নি অপুকে। তার মতে, ‘আমি কোচ ও অধিনায়ককে জিজ্ঞেস করেছিলাম। ওনারা বলেছেন, খুব ভালো ফর্মে খেলছিল বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। ফলে সেই মুহূর্তে অপুকে বল করালে রেজাল্ট ভালো আসত না। সেটার উপর ভিত্তি করে অপুকে বল করানো হয়নি শেষ ম্যাচে।’
এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের একদম তলানিতে আছে সিলেট সানরাইজার্স।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live