ব্রেকিং নিউজ: চমক দিয়ে পকিস্তানের পেস বোলিং কোচের নাম ঘোষণা
এদিকে নতুন পেস বোলিং কোচ হিসেবে টেইটকে নিয়োগ দিয়েছে পাকিস্তান বোর্ড (পিসিবি)। আগামী এক বছর শাহীন শাহ আফ্রিদি-হারিস রউফদের নিয়ে কাজ করবেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।
বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে কাজ করছেন টেইট। যদিও টুর্নামেন্ট শুরুর আগে পেস বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার।
চট্টগ্রামের প্রধান কোচ পল নিক্সন টুর্নামেন্টের মাঝ পথে চলে যাওয়ায় প্রধান কোচের দায়িত্ব তুলে দেয়া হয় টেইটের কাঁধে। এর আগে বাংলা টাইগার্স এবং আফগানিস্তানের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ থেকে পাকিস্তানের সঙ্গে কাজ শুরু করবেন টেইট।
এদিকে অস্ট্রেলিয়া সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ ইউসুফকে নিয়োগ দিয়েছে পাকিস্তান। কদিন আগে পদত্যাগ করা সাকলাইন মুশতাককে আবারও ফিরিয়েছে পিসিবি।
আগামী এক বছরের জন্য প্রধান কোচের দায়িত্ব তুলে দেয়া হয়েছে মুশতাকের কাঁধে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফরে অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল