ব্রেকিং নিউজ: পদত্যাগ করলেন বাংলাদেশ দলের বর্তমান ব্যাটিং কোচ
ব্যাটিং কোচের পদ থেকে আজ অ্যাশওয়েল প্রিন্স সরে যাওয়ায় সেই গুঞ্জনটাই কি তাহলে সত্যি হতে চলেছে?
গত ডিসেম্বরে বিসিবি প্রধান নাজমুল হাসান সিডন্সকে ফেরানোর ঘোষণা দেওয়ার পর থেকেই তাঁর ফেরার প্রভাব কী হতে পারে, সেটি নিয়ে জল্পনা ছিল। বিসিবিরই বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, সিডন্স শেষ পর্যন্ত জাতীয় দলের সঙ্গেই কাজ করবেন। সে ক্ষেত্রে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচের দায়িত্বে থাকা প্রিন্সের ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন উঠছিলই।
অবশ্য জানা গেছে, বিসিবির পরিকল্পনা ছিল, প্রিন্সকে জাতীয় দল থেকে সরিয়ে হাই পারফরম্যান্স দলের অথবা বাংলাদেশ টাইগার্সের ব্যাটিং কোচ করা হবে।
প্রিন্স চলে যাওয়ায় এ দুটি জায়গা নিয়ে হয়তো বিসিবিকে নতুন করে ভাবতে হবে। তবে আরেক দিক দিয়ে বিসিবির একটা কাজ সহজই হয়ে গেল। জাতীয় দলের ব্যাটিং কোচের ফাঁকা জায়গায় যে এখন জেমি সিডন্সই আসছেন, তা নিয়ে আর কোনো সংশয়ই রইল না।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি অবশ্য বলেছেন, ‘মাত্রই আমরা প্রিন্সের সিদ্ধান্তটি জানলাম। আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করব।’ বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, সিডন্সই হতে যাচ্ছেন জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ। বিসিবির সঙ্গে তাঁর চুক্তি দুই বছরের।
বিসিবি এখনো দায়িত্ব বুঝিয়ে না দিলেও বাংলাদেশে এসে এরই মধ্যে নিজের কাজ শুরু করে দিয়েছেন সিডন্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ দেখেছেন, গিয়েছেন সিলেটেও।
এবার ব্যাটিং কোচের দায়িত্বে এলেও এর আগে ২০০৭ সাল থেকে চার বছর বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বেই ছিলেন এই অস্ট্রেলিয়ান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- আইসিসির ঘোষণা: বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য
- আবারও ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়