ইনগ্রামের ৮৯ রানের ঝড়ে কুমিল্লাকে বিশাল রানের টার্গেট দিলো সিলেট
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট এদিন উড়ন্ত সূচনা পায়। দুই ওপেনার এনামুল হক বিজয় ও কলিন ইনগ্রাম গড়েন ১০৫ রানের ওপেনিং পার্টনারশিপ। অল্পের জন্য অবশ্য হাতছাড়া হয় বিজয়ের অর্ধশতক।
৩৩ বলে ৪৬ রান করে তিনি বিদায় নিলে ভাঙে উদ্বোধনী জুটি। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। ওয়ান ডাউনে নেমে এদিনও সুবিধা করতে পারেননি লেন্ডল সিমন্স (১৩ বলে ১৬ রান)। ব্যর্থ ছিলেন অধিনায়ক রবি বোপারাও (২ বলে ১ রান)।
তবে ইনগ্রাম এদিনও খেলে যান দুর্দান্ত ছন্দে। তুলে নেন আসরে নিজের তৃতীয় অর্ধশতক। আগের ম্যাচে ১০ রানের জন্য শতক হাতছাড়া করেছিলেন। এই ম্যাচে শতকের দেখা পাননি মাত্র ১১ রানের জন্য। শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের শিকারে পরিণত হওয়ার আগে ৬৩ বলে ৮৯ রান করেন, হাঁকান ৯টি চার ও ৩টি ছক্কা।
ইনগ্রাম বিজয় সিলেট
শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৬৯ রান। কুমিল্লার পক্ষে ২৩ রানের খরচায় তিনটি উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান।
সংক্ষিপ্ত স্কোরটস : কুমিল্লা ভিক্টোরিয়ান্স
সিলেট সানরাইজার্স : ১৬৯/৫ (২০ ওভার)ইনগ্রাম ৮৯, বিজয় ৪৬, সিমন্স ১৬মুস্তাফিজ ২৩/৩, নারাইন ৩৪/১, তানভীর ৩৭/১
জয়ের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রয়োজন ১৭০ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live