আমার কথা মানলে এখন বিশ্বকাপ খেলত বাংলাদেশ : জর্জেভিচ
সম্প্রতি হোয়াটসঅ্যাপে ১৪ বছর আগের সেই স্মৃতি তুলে এনেছেন তিনি। ৬৯ বছর জর্জেভিচ বলেন, তিনি যদি বাংলাদেশের কোচ থাকতেন, তাহলে এতদিনে বাংলাদেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করত। চ্যাম্পিয়ন হওয়ার পর আমার পরিশ্রম অনুযায়ী ভালো ফলের নিশ্চয়তা দিয়েই বাফুফেকে একটি প্রস্তাব দিয়েছিলাম। বেতন দ্বিগুণ করার পাশাপাশি বিষয়টি ছিল চার বছর মেয়াদি একটা পরিকল্পনা।
জর্জেভিচ বলেন, ফুটবল জুয়া খেলা নয় যে আপনি ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে বসে থাকবেন। এখানে পরিকল্পনা অনুযায়ী সাফল্য আসে। ফেডারেশন যদি প্রস্তাবটা মেনে নিয়ে আমাকে কোচের দায়িত্বে রাখত, তাহলে বাংলাদেশ এখন বিশ্বকাপ খেলত।
নিজের পরিকল্পনার কথা উল্লেখ করে জর্জেভিচ জানান, আপনি যদি চ্যাম্পিয়ন হতে চান, আপনাকে প্রতিপক্ষের ওপর চড়াও হতে হবে, বল কেড়ে নিতে হবে। আক্রমণাত্মক ফুটবল খেলার মানসিকতা থাকতে হবে। যুদ্ধ করার মানসিকতা অর্জন করা জরুরি। হয়তো এভাবে আপনি কখনো সফল না-ও হতে পারেন, তবে এটাই আমার কোচিংয়ের বৈশিষ্ট্য।
তিনি দাবি করেন, আমি শুধু বাংলাদেশেই অপরাজিত চ্যাম্পিয়ন হইনি, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১৪টি দেশে এভাবেই আমি কোচিং করিয়েছি। সব জায়গাতেই চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আমার আছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live