সাকিব মুস্তাফিজের মধুর লড়াই, দেখেনিন সেরা পাঁচ উইকেট শিকারি বোলারের তালিকা
চলুন দেখে নেয়া যাক এখন পর্যন্ত বিপিএলে সেরা পাঁচ উইকেট শিকারির তালিকায় রয়েছেন যারা:
১। মুস্তাফিজুর রহমান: বাংলাদেশের তারকা পেসার কাটার মাস্টার এবার খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এক ম্যাচে কাটার ও স্লোয়ারে চট্টগ্রাম চেলেঞ্জার্সকে একাই গুড়িয়ে দিয়েছিলেন ৫ উইকেট নিয়ে। ৭ ইনিংসে মাঠে নামা মুস্তাফিজের উইকেট সংখ্যা ১৫টি। ৬.৬২ ইকোনোমিতে বোলিং করা মুস্তাফিজের ইনিংস সেরা বোলিং ২৭ রানে ৫ উইকেট।
২। সাকিব আল হাসান: পরের অবস্থানেই রয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার ও ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। এবারের বিপিএলে সবার আগে প্লে অফ নিশ্চিত করা বরিশালের হয়ে খেলা সাকিব ৮ ম্যাচে নিয়েছেন ১৪টি উইকেট। মাত্র ৪.৯২ ইকোনোমিতে বোলিং করা সাকিবের ইনিংস সেরা বোলিং ফিগার ২৩ রানে ৩ উইকেট।
৩। ডোয়াইন ব্রাভো: তিন নম্বরে রয়েছেন সাকিবের সতীর্থ ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ৮ ম্যাচে সাকিবের সমান ১৪ উইকেট। ৮.৬৬ ইকোনোমিতে বোলিং করা ব্রাভোর ইনিংস সেরা বোলিং ফিগার ৩০ রানে ৩ উইকেট।
৪। নাজমমুল ইসলাম অপু: সিলেট সানরাইজার্সের হয়ে খেলা স্পিনার নাজমুল ইসলাম অপু রয়েছেন চার নম্বরে। ৬ ম্যাচে ৫ ইনিংসে অপু মোট ১১টি উইকেট নিয়েছেন। ৭.১৫ ইকোনোমিতে বোলিং করা অপুর ইনিংস সেরা বোলিং ফিগার ১৮ রানে ৪ উইকেট।
৫। তানভির ইসলাম: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা স্পিনার তানভির ইসলাম এখন পর্যন্ত মাঠে নেমেছেন ৭ ম্যাচে। সাত ইনিংসে তানভির বল হাতে দখলে নিয়েছেন মোট ১১টি উইকেট। ৬.৮৪ ইকোনোমিতে বোলিং করা তানভিরের উইকেটসংখ্যা ১১টি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live