অবহেলায় শেষ হয়ে যেতে পারে নাঈমের শেখের টি-টোয়েন্টি ক্যারিয়ার
সদ্য বিপিএলে নাঈম এর অবস্থান দেখলে যে কারণে মনে হতে পারে, আন্তর্জাতিক ক্রিকেটে নাঈমের ক্যারিয়ার শঙ্কায় রয়েছে। এর কারণ অবশ্য নাঈম এর পারফর্মেন্স নয় দলে তার অবস্থান। মূলত ওপেনিংয়ে ব্যাটিং করা নাঈম কে কখনো বা ৫ এ কখনো বা ৬ এবং বিগত ম্যাচে তো আটে ব্যাটিং করানো হয়েছে।
যা সত্যি অনেক বিস্ময়কর। ফ্র্যাঞ্চাইজি তে জাতীয় দলের ক্রিকেটার এর মূল্যায়ন থাকবে সবচেয়ে বেশি, আর সেখানেই বাংলাদেশের ভবিষ্যৎ নাঈম কে সুযোগই দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে ঢাকার কোচ মিজানুর রহমান বাবলু বলেন"নাঈম অবশ্যই খুব ভালো ব্যাটসম্যান। ডানহাতি বাঁহাতি কম্বিনেশন এর জন্য আমরা তাকে একটু নিচে ব্যাটিং করাচ্ছি। আমাদের চিন্তা ভাবনা হলো তামিম যদি কোনদিন ভালো না করে ও আমাদের তিন নম্বর ব্যাটসম্যান হিসেবেই নামবে"। তবে বাবলুর যুক্তির সাথে একদমই একমত নয় টাইগারদের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। তিনি বলেন"রাইট অন্ড লেফট কম্বিনেশন কি?
নাঈম শেখ যদি ভাল খেলোয়ার না হতো তাহলে ঢাকা তাকে নিত না তবে যেহেতু নিয়েছে তাহলে অবশ্যই তার ব্যাটিং নম্বরটা ঠিক রাখতে হবে। সে যদি সফল হয় তাহলে ওই ব্যাটিং নম্বরেই হবে আর ব্যর্থ হলেও ওই ব্যাটিং নম্বরেই হবে"। এছাড়া তিনি আরও বলেছেন"রিয়াদ জাতীয় দলের অধিনায়ক তার নিজস্ব কিছু চিন্তা-ভাবনা থাকবে এটাই স্বাভাবিক। তার ভবিষ্যৎ চিন্তা ভাবনায় নাঈম শেখ কি আছে কি আছে না এটা তিনি ভাল বলতে পারবেন। তবে একটা ওপেনারকে নিচে ব্যাটিং করিয়ে কিংবা থাকে বসিয়ে রাখার কোন মানে হয়না"। এবারের বিপিএলে একটি ম্যাচেও ওপেনিং এর সুযোগ হয়নি নাঈম শেখের। প্রথম ম্যাচে তিন নম্বরে নেমে করেন ৯ রান দ্বিতীয় ম্যাচে চার নম্বরে নেমে করেন ৪ রান। আর ষষ্ঠ ম্যাচে অবিশ্বাস্যভাবে একটি ওপেনারকে ৭ এ নামানো হয়।
আর খুলনার বিপক্ষে সর্বশেষ ম্যাচে তো ডাগআউটে ছিলেন নাঈম।এ প্রসঙ্গে সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় মন্তব্য করেন"এটি খুবই দুঃখজনক সবার একটি নির্দিষ্ট পজিশনে থাকা উচিত। বিশেষ করে ওপেনিং তো একটি স্পেশাল পজিশন ওপেনারদের তাদের নির্দিষ্ট পজিশনের নিশ্চয়তা অবশ্যই পাওয়া উচিত"। সম্প্রতি বিপিএলে পারফর্ম করতে না পারা কিংবা পারফর্ম করার সুযোগ না পাওয়া নাঈম শেখ কি আফগানদের বিপক্ষে হোম সিরিজের পরিকল্পনায় রয়েছে। পরিকল্পনা যাই হোক এভাবে সুযোগ না দেওয়া হলে আন্তর্জাতিক অঙ্গনে খুব বেশিদূর যেতে পারবে না নাঈম শেখ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল