আইপিএল মেগা নিলাম: অবিক্রিত ক্রিকেটাররা নতুন করে দল পেলেন
এছাড়া অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্যাটার ম্যাথু ওয়েডও দ্বিতীয় দিনে দল পেয়েছেন। ২ কোটি ৪ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে মিলারের দল গুজরাট টাইটানস। আরেক আফ্রিকান বোলার লুঙ্গি এনগিদিকে দ্বিতীয় দফায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তার দর উঠেছে ৫০ লাখ রুপি।
এদিকে, ইংলিশ উইকেটকিপার ব্যাটার স্যাম বিলিংসকে দুই কোটি রুপিতে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। পাশাপাশি ইংল্যান্ডের তারকা পেসার ক্রিস জর্ডানকে ৩ কোটি ছয় লাখ রুপিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এছাড়া ক্যারিবীয় ব্যাটার এভিন লুইসকে ভিত্তিমূল্য দুই কোটিতে কিনে নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। পাশাপাশি ইংলিশ ব্যাটার অ্যালেক্স হ্যালসকে দেড় কোটি রুপিতে কিনেছে কলকাতা।
অন্যদিকে, বিপিএল মাতানো বেনি হাওয়েল প্রথম দফায় দল না পেলেও দ্বিতীয় দফায় দল পেয়েছেন। ৪০ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস। এছাড়া বিপিএলে ঢাকার হয়ে খেলা ফজল হক ফারুকিকে দ্বিতীয় দফায় ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এদিকে, নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে দেড় কোটিতে দলে ফিরিয়েছে কলকাতা।
প্রথম দিনে অবিক্রীত থাকা ঝদ্ধিমান সাহাকে দ্বিতীয় দফায় প্রায় দুই কোটিতে দলে টেনেছে গুজরাট টাইটানস। এদিকে, দ্বিতীয় দিনে এসেও দল পাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ তালিকায় আরও রয়েছেন টিম ইন্ডিয়ার পেসার উমেশ যাদবসহ আরও অনেকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল