আইপিএলে দল না পাওয়া সাকিবকে নিয়ে করা স্ত্রী শিশিরের ফেসবুক পোস্ট মুহূর্তেই ভাইরাল
চলতি বিপিএলে বিধ্বংসী পারফরম্যান্স দেখানো সাকিবের জন্য আগ্রহ দেখায়নি কেউই। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে টানা পাঁচ খেলায় সেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন সাকিব। ব্যাট কিংবা বল দুই দিক দিয়েই দলকে নেতৃত্ব দলকে। তবুও নিলামে কোনো দলই তার জন্য বিড করেনি। আর এতেই অবিক্রিত থেকে গেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।
আইপিএল চলাকালে বাংলাদেশের দুটি দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। মার্চে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে যাবে টাইগাররা। ওয়ানডে সিরিজ আইপিএলের আগেই শেষ হয়ে যাবে, তবে টেস্ট সিরিজ শেষ হতে হতে শুরু হয়ে যাবে আইপিএল। আবার আইপিএলের শেষাংশে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলার সিদ্ধান্ত নিলেও শ্রীলঙ্কা সিরিজে অংশ নেওয়ার কথা ছিল। এতে পুরো মৌসুমে তাকে পেত না আইপিএলের দলগুলো। এ কারণেই তাকে কোনো দল কেনেনি, এমন দাবি শিশিরের।
আর আইপিএলের দল গুলোর সাকিবকে নিয়ে এমন অবহেলায় রক্তক্ষরণ হয়েছে কোটি কোটি ভক্তের হৃদয়ে। সাকিবের মত ক্রিকেটার আইপিএলে দল পায় নি। এটা যেন মেনে নিতে পারছে না বিভিন্ন ক্রিকেটাররাও।
ফেসবুকে দেওয়া এক পোস্টে শিশির লিখেছেন, ‘খুব বেশি উত্তেজিত হওয়ার আগে শুনুন, নিলামের আগেই একাধিক দল তার সাথে যোগাযোগ করেছিল, জানতে চেয়েছিল সে পুরো মৌসুম খেলতে পারবে কি না। তবে দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজের কারণে সে পুরো মৌসুমে খেলতে পারবে না। এ কারণেই সে দল পায়নি, এখানে আহামরি কোনো বিষয় নেই।’
সাকিব এবার দল পাওয়ায় অনেকেই তার আইপিএল ক্যারিয়ারের ইতি দেখে ফেলেছেন। তবে শিশিরের প্রত্যাশা, আগামী বছরই আবার আইপিএলের মঞ্চে ফিরবেন সাকিব।
শিশির লিখেছেন, ‘এটা কোনো সমাপ্তি নয়। আগামী বছর বলে একটা ব্যাপার আছে! দল পেতে হলে তাকে শ্রীলঙ্কা সিরিজ হাতছাড়া করতে হত। তাই দল পেলেও কি আপনারা এখনকার মত কথা বলতেন? নাকি এতক্ষণে তাকে বিশ্বাসঘাতক বানিয়ে দিতেন? আপনাদের বিচার-বিশ্লেষণে পানি দিলাম বলে দুঃখিত!’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন