১৬ বলে ৫৭ রানসহ ক্রিকেট ইতিহাসে দ্রুততম ফিফটি, চোখ মুখে হাঁসি কলকাতার
বুধবার মীরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৪৮ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কুমিল্লা ভিক্টোরিয়ানস। প্রথম বলেই আউট হয়ে যান লিটন দাস। সেখান থেকে ম্যাচে জাঁকিয়ে বসার আশায় ছিলেন চট্টগ্রামের আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজরা। কিন্তু সেটা হতে দেননি নারিন। যিনি ওপেন করতে নেমেছিলেন।
প্রথম ওভারের চতুর্থ বলেই শর্ট পিচ বলকে বাউন্ডারির বাইরে ফেলে দেন। পরের দুটি বলে জোড়া চার মারেন। সেটাই ছিল শুরু। দ্বিতীয় ওভারে বল করতে আসেন মেহেদি। দ্বিতীয় বলে তিনি স্ট্রাইক পান। প্রথম দুই বলে ছক্কা মারেন। পরের বলটা কভারের বাউন্ডারির বাইরে চলে যায়। পঞ্চম বলে আরও একটি ছক্কা হাঁকান। তা যে কোনওক্রমে বাউন্ডারি টপকেছে, তা মোটেও নয়। বরং অনায়াসে বাউন্ডারি টপকে গিয়েছে। নারিনের সেই নির্মম প্রহারে প্রথম দু'ওভারে সর্বাধিক রানের নিরিখে বিপিএলে ইতিহাস তৈরি করে কুমিল্লা।
তাতে অবশ্য ক্ষান্ত হননি কেকেআর তারকা। ছক্কা মেরে মাত্র ১৩ বলে অর্ধশতরান পূরণ করেন। যা বিপিএলের ইতিহাস তো বটেই, বাংলাদেশের মাটিতে দ্রুততম অর্ধশতরান। তারপর আরও একটি চার মারেন। শেষপর্যন্ত ১৬ বলে ৫৭ রান করে আউট হয়ে যান ক্যারিবিয়ান তারকা। ততক্ষণে অবশ্য ৭৯ রান তুলে ফেলেছে কুমিল্লা। ওভার হয়েছে মাত্র ৫.৪। ফলে বাকি রানটা তুলতে তেমন বেগ হতে হয়নি মইন আলিদের। ৪৩ বল বাকি থাকতেই সাত উইকেটে জিতে ফাইনালে উঠে যায় কুমিল্লা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নারিন। যিনি ভালো বলও করেছেন। কোনও উইকেট না পেলেও চার ওভারে মাত্র ২৪ রান দেন।
OMGHBFUEBFIOEBV...
Brb, collecting our jaws from the floor! ????
???? WATCH THE FASTEST-EVER 50 IN THE HISTORY OF #BPL ON #FANCODE ???? https://t.co/zQb7mURAnc#BPLonFanCode #BBPL2022 @SunilPNarine74 pic.twitter.com/SJcxCojRg1
— FanCode (@FanCode) February 16, 2022
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- আইসিসির ঘোষণা: বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য
- আবারও ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়