ব্রাজিলের ফুটবলারের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা
২০১৩ সালে ইতালির সেরি আর দল এসি মিলানে খেলার সময় আরো পাঁচ জনের সঙ্গে রবিনিয়ো মিলানের একটি নাইটক্লাবে ২২ বছর বয়সী এক নারীকে যৌন নির্যাতন করেন। দোষী প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের নভেম্বরে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে।
২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলা রবিনিয়ো ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে তা ২০২০ সালের ডিসেম্বরে খারিজ করে দেয় আদালত। পরে ইতালির সুপ্রিম কোর্টে আপিল করেও কোনো লাভ হয়নি। গত মাসে তার আপিল খারিজ করে শাস্তি বহাল রাখে সর্বোচ্চ আদালত।
বরাবরই অভিযোগ অস্বীকার করে আসা ৩৮ বছর বয়সী রবিনিয়ো বর্তমানে ব্রাজিলে আছেন। দেশটি তার নাগরিককে অন্য কোনো দেশে বিচারের জন্য ফেরত পাঠায় না। তাই দেশের বাইরে গেলেই কেবল গ্রেফতারের মুখোমুখি হবেন দেশটির সাবেক এই ফরোয়ার্ড।
দেশেও শাস্তির মুখোমুখি হতে পারেন রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও ম্যানচেস্টার সিটিতে খেলা রবিনিয়ো। কারণ, ইতালিতে সংগঠিত অপরাধ যদি ব্রাজিলেও অপরাধ হিসেবে গণ্য হয় সেক্ষেত্রে শাস্তি ভোগ করতে হয়।
ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচ খেলে ২৮ গোল করা রবিনিয়ো ২০২০ সালের অক্টোবরে নিজ দেশের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু ক্লাব সমর্থক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর চাপে চুক্তি স্থগিত করে সান্তোস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল