সাকিবের অধিনায়কত্ব নিয়ে যা বললেন কায়েস
“সাকিব তো বাংলাদেশ দলেরও অধিনায়কত্ব করেছে, অনেক অভিজ্ঞ। ও মাঠের ভেতর অনেক অ্যাক্টিভ থাকে। আমি যেহেতু তৃতীয়বার অধিনায়কত্ব করছি। আমিও চেষ্টা করছি ভালো কিছু করার এবং উন্নতি করার। আগামীকাল মাঠে যারা বেশি সাহস এবং মাথা ঠাণ্ডা রেখে খেলবে তারাই জিতবে।”
চলমান টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে বেশ প্রশংসা কুড়িয়েছেন সাকিব। বিশেষ করে ক্রুশাল মুহূর্তে বোলিং- ফিল্ডিংয়ে পরিবর্তন আরও বেশি চোখে পড়েছে তাঁর নেতৃত্ব। এমনিতেই সাকিবকে সবচেয়ে ক্ষুরধার মস্তিস্কের ক্রিকেটার হিসেবে ভাবা হয়। ফাইনালে সেই সাকিবকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন কায়েস। তাঁর চোখে সাকিব কেমন অধিনায়ক? কায়েস বলেন,
“একটা দলের ফলাফল যখন পক্ষে আসে তখন অধিনায়ককে নিয়ে অনেক প্রশংসা হয়। কিন্তু যখন দল খারাপ করে তখন অনেক কথা হয় যে ও অধিনায়কত্ব খারাপ করেছে। আমার কাছে মনে হয় সাকিব অবশ্যই ভালো অধিনায়ক। তাঁর দল ভালো করেছে বলেই তাঁকে নিয়ে আলোচনা হচ্ছে।”
তিনি আরও যোগ করেন, “হ্যাঁ, বিপিএলে যারাই অধিনায়কত্ব করেছে সবাই ভালো অধিনায়ক। হয়তোবা দল হিসেবে ভালো খেলতে পারিনি বিধায় এখানে আসতে পারেনি। আমরা ও সাকিবরা দল হিসেবে ভালো খেলেছি বিধায় আজ এখানে এসেছি। সবাই মাঠের মধ্যে অধিনায়কত্ব করার সামর্থ্য রাখে।”
কাগজে-কলমে এবারের বিপিএলে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে আখ্যা পেয়েছিল কুমিল্লা ও বরিশাল। তার কারণ ছিল দুই দলেই রয়েছে গেইল, ব্রাভো, মুজিব, ডু প্লেসি, মঈন, নারাইনদের মতো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে দাপিয়ে বেড়ানো ক্রিকেটাররা। কায়েস মনে করেন সেরা দুই দলই ফাইনালে উঠেছে।
“শুরুতে যে দুই দল ফাইনাল খেলার কথা ভাবা হচ্ছিল তারাই খেলছে এবং এ দুইটা দলই ফাইনাল খেলার যোগ্য। আগে যেটা বললাম ফাইনালে যারা সাহসী এবং কাম থাকবে তারাই জিতবে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- আইসিসির ঘোষণা: বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য
- আবারও ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়