ফাইনালের একদিন আগে শক্তিশালী একাদশ ঘোষণা কুমিল্লা ও বরিশাল
প্রতি বিপিএলেই তারকা কেন্দ্রিক দল গঠন করার চেষ্টা করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারও তাই করেছে ফ্র্যাঞ্চাইজিটি। প্লেয়ার্স ড্রাফটের আগেই ডু প্লেসি, মঈন, নারাইনের মতো ক্রিকেটারদের দলে ভিড়িয়েছিল কুমিল্লা। অবশ্য হতাশ করেননি তাঁরা কেউই। ব্যাট ও বল হাতে অবদান রেখেছেন তাঁরা।
অবশ্য সাকিবও কম যান কীসে। নিজে বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার বলে তাঁর দলও হতে হবে বিশ্ব সেরাদের নিয়েই। আর তাই এবারের বিপিএলে বরিশাল দল গঠন করেছে সাকিব-ই। বরিশাল দলে গেইল, মুজিব, ব্রাভোদের মতো আন্তর্জাতিক তারকারা রয়েছে।
অবশ্য তাঁদের চেয়ে নিজেদের পিছিয়ে রাখছেন না কুমিল্লার অধিনায়ক ইমরুল। ফাইনালে বরিশালের বিপক্ষে লড়াইয়ের আগে ডু প্লেসি, মঈনদের কথা তুলে আনলেন ইমরুল। এমনকি উদাহরণস্বরূপ প্লে-অফে চট্টগ্রামের বিপক্ষে নারাইনের বিধ্বংসী ইনিংসের কথা বললেন কুমিল্লার এ অধিনায়ক।
“দেখুন, যাদের নাম বললেন তাঁরা কিন্তু বিশ্ব ক্রিকেটে অনেক বড় তারকা। তবে আমাদের দলেও কিন্তু মঈন, ডু প্লেসি ও নারাইনের মতো বড় প্লেয়ার রয়েছে। এদের ভেতর যেকোনো প্লেয়ার যদি পারফর্ম করে আমার মনে হয় না আমাদের জন্য কাজ কঠিন হবে। কারণ গতকাল নারাইন কিন্তু বড় ইনিংস খেলেছে এবং আমাদের দলের কাজ সহজ করে দিয়েছে। আমি বলব দল হিসেবে কেউ কারো থেকে কম শক্তিশালী নয়। প্রত্যেকটা দলই শক্তিশালী।”
ডু প্লেসি, মঈনদের বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে সাকিব ও মুজিবের স্পিন। বিশেষ করে মুজিবের বল খেলতে সমস্যা হয়নি এমন ব্যাটার খুব কমই খুঁজে পাওয়া যাবে। ইমরুল বললেন বোলিংয়ে নয়, রান তাড়ায় একটু সমস্যা হচ্ছে কুমিল্লার।
“আগেও বরিশালকে একবার ১৪০ (আসলে ১৪৩) রানে অল-আউট করেছি এবং যে ম্যাচটা জিতলাম সে ম্যাচে ১৮০ (আসলে ১৫৮) করেছিলাম এবং তাঁদের ১২০ (আসলে ৯৫) এর নিচে অল-আউট করেছি। আমাদের বোলিংয়ে কোনো সমস্যা নেই। যেটা সমস্যা হয়েছে রান তাড়া করতে গিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। তবে কাল নতুন একটা দিন, দেখা যাক।”
একনজরে দুই দলের একাদশ
ফরচুন বরিশাল: মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা ও শফিকুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: মাহমুদুল হাসান জয়, ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, ফাফ ডু প্লেসি, মঈন আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, সুনীল নারাইন, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল