শ্রীলঙ্কা সিরিজের জন্য ৪ জনকে বাদ দিয়ে অধিনায়কের নামসহ ভারতের টেস্ট দল ঘোষণা
শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। অধিনায়ক হিসেবে রোহিতের নাম ঘোষণা করা হয়েছে। সঙ্গে বোর্ডের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র শ্রীলঙ্কা সিরিজের জন্য রোহিতকে টেস্ট দলের অধিনায়ক করা হয়নি। স্থায়ীভাবেই তাঁর হাতে ভারতের টেস্ট দলের অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে। বিরাট কোহলির পরে যে রোহিতকে অধিনায়ক করা হবে, তা নিয়ে কারও দ্বিমত ছিল না বলেও জানিয়ে দেন জাতীয় নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা।
তবে রোহিত যেহেতু তিন ফর্ম্যাটেই ভারতের নেতৃত্ব দেবেন এবং আগামিদিনে একাধিক সিরিজ আছে, তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ভারতীয় তারকাকে কোনও কোনও সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। তারইমধ্যে তাঁর অধীনে ভবিষ্যতের অধিনায়কদের গড়ে তোলা হবে বলেও জানান জাতীয় নির্বাচক কমিটির প্রধান। তিনি সরাসরি বলে দিয়েছেন, ‘রোহিত শর্মা আমাদের দেশের এক নম্বর ক্রিকেটার। তিনটি ফর্ম্যাটেই খেলেন রোহিত। কীভাবে রোহিতের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা যায়, তা দেখতে হবে।’
ঘোষিত টেস্ট দলে রয়েছে বেশ কিছু চমক। দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মা ও ঋদ্ধিমান সাহা। তারা চারজনই সিনিয়র ক্রিকেটার এবং টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন। এর মধ্যে আজিঙ্কা রাহানে ভারতের সহ-অধিনায়ক ছিলেন, যিনি অস্ট্রেলিয়ার মাঠে অবিশ্বাস্য সিরিজ জয়ে অধিনায়ক ছিলেন।
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, শুভমন গিল, ঋষভ পন্ত, কেএস ভরত, রবিচন্দ্র অশ্বিন (ফিটনেসের উপর), রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), মহম্মদ শামি, মহম্মদ শামি, উমেশ যাদব এবং সৌরভ কুমার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল