সালাহউদ্দিন জাতীয় দলের কোচ হওয়ার যোগ্যতা আছে কিনা নতুন করে যা বললেন রোডস
যদিও ঢালাওভাবে বাংলাদেশের স্থানীয় কোচদের দিকে আঙুলও তুলছেন না রোডস। তিনি মনে করেন ভিন্ন তরিকায় কোচিং করালে ক্রিকেটারদের সঙ্গে দেশের ক্রিকেটেরও উন্নতি হবে। এই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও কোচদের একে অপরের সঙ্গে আপোষ করতে হবে।
এ প্রসঙ্গে ইএসপিএন ক্রিকইনফোকে রোডস বলেছেন, 'আমি জানি না তারা ভালো হবে কিনা। তারা সবসময়ই ভালো প্রতিদ্বন্দ্বিতা করে। বাংলাদেশের একটি জিনিস হলো তারা অনেক ভালো ক্রিকেটার পেয়েছে। আমি বিপিএলে অনেক অসাধারণ ক্রিকেটার দেখেছি। কিন্তু তারা নিজেদের নিয়ে চিন্তা করার সুযোগ পায় না। আমার মনে হয় তারা যা করতে চায় তাদের সেটা করতে দেয়া উচিত।'
বাংলাদেশের স্থানীয় কোচদের ভিন্ন তরিকায় কোচিংয়ের পরামর্শ দিয়েছেন তিনি। এক্ষেত্রে তাদের দোষ দেখছেন না রোডস। কারণ বাংলাদেশে তারা এভাবেই কোচিং করিয়ে অভ্যস্ত। এ প্রসঙ্গে এই ইংলিশ কোচ বলেন, 'স্থানীয় কোচদের বুঝতে হবে কোচিংয়ের ভিন্ন উপায়ও আছে, যেটি উপকারী হতে পারে। আমি বাংলাদেশি কোচদের দিকে আঙুল তুলছি না। তারা এভাবেই কাজ করে অভ্যস্ত।'
মোহাম্মদ সালাহউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হওয়ার যোগ্যতা রাখেন বলেও মনে করেন রোডস। তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই কোচের ক্রিকেট মস্তিষ্কের প্রশংসা করেছেন। তাকে দায়িত্ব দেয়া হলে বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
রোডসের ভাষ্য, 'বাংলাদেশে ভালো কোচ আছে। আমার সালাহউদ্দিনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তার ভালো ক্রিকেট মস্তিষ্ক রয়েছে। সে সবকিছু সাধারণভাবে দেখতে পছন্দ করে। সে এমন একজন যে বাংলাদেশের প্রধান কোচ হতে পারে। বোর্ড ও কোচের সঙ্গে তাদের আপস করতে হবে এর ফলে কাজের সম্পর্ক তৈরি হবে। সালাহউদ্দিন খুব ভালো কাজ করতে পারতেন। এটা নতুন কিছুর শুরু হতে পারে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল