ঋদ্ধিমানের ঘটনায় গাঙ্গুলির হস্তেক্ষেপ চাইছেন রবি শাস্ত্রি
সেই ঘটনার মূল চরিত্রে উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা। ঘটনার শুরুটা হয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দল থেকে চার সিনিয়র ক্রিকেটারকে বাদ দেওয়ার মাধ্যমে। সেই চার সিনিয়রের একজন ছিলেন ঋদ্ধিমান।
যিনি দল থেকে বাদ পড়ার বিষয়টি সহজভাবে নিতে পারেননি। দল থেকে বাদ পড়ার বিভিন্ন সংবাদমাধ্যমে বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়েছেন ৩৭ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটার। যা আবার ভালোভাবে নেননি ভারতেরই একজন সিনিয়র সাংবাদিক।
তাই সেই সাংবাদিক ঋদ্ধিমানের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেন এবং বলেন জনে জনে সাক্ষাৎকার না দিয়ে যেকোনো একজনকে বেছে নিতে নিজের কথা বলার জন্য। কিন্তু ঋদ্ধিমান সেই সাংবাদিকের কথায় কান দেননি। যা দেখে ঋদ্ধিমানকে রীতিমতো হুমকি দেন সেই সাংবাদিক।
আর এই হুমকির ঘটনায় ভারতের সাবেক-বর্তমান ক্রিকেটারদের নিজের পাশেই পেয়েছেন ঋদ্ধিমান। দেশটির কিংবদন্তি অলরাউন্ডার ও সাবেক হেড কোচ রবি শাস্ত্রি এ বিষয়ে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির সাহায্য চাইছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শাস্ত্রি লিখেছেন, ‘কী জঘন্য বিষয়! ক্রিকেটারকে হুমকি দিচ্ছে সাংবাদিক। যা কি না ভারতীয় দলের সঙ্গে প্রায়শই হচ্ছে। সময় হয়েছে এ বিষয়ে বোর্ডপ্রধানের পদক্ষেপ নেওয়ার। এর পেছনে কে আছে বের করুন। ঋদ্ধিমানের মতো টিম ম্যানের সঙ্গে হওয়া এই ঘটনা খুবই সিরিয়াস একটি বিষয়।’
শুধু রবি শাস্ত্রিই নন, দুই সাবেক ক্রিকেটার প্রজ্ঞান ওঝান এবং হরভজন সিংও নিজেদের আওয়াজ তুলেছেন ঋদ্ধিমানের পক্ষে। তারা দুজনই জোর দিয়ে বলছেন সেই সাংবাদিকের নাম বলার জন্য। তবে এখন পর্যন্ত সেই সাংবাদিকের নাম জানাননি ঋদ্ধিমান।
প্রজ্ঞান ওঝা লিখেছেন, ‘দয়া করে তার নাম বলো ঋদ্ধি। খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে আমি তোমাকে নিশ্চিত করছি যে আমাদের ক্রিকেট কমিউনিটি এই তথাকথিত সাংবাদিককে বয়কট করবে।’
হরভজন লিখেছেন, ‘ঋদ্ধি তুমি শুধু নামটা বলো। যাতে করে আমাদের ক্রিকেট কমিউনিটি জানতে পারে, কে আসলে এরকম কাজ করে থাকে। অন্যথায় ভালো সাংবাদিকরাও সন্দেহের তালিকায় পড়ে যাবে। এটা কোন ধরনের সাংবাদিকতা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- আইসিসির ঘোষণা: বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য
- আবারও ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়