১৫-২০ ম্যাচ লেগেছে টেস্ট ক্রিকেট বুঝতে লিটনের
টেস্ট ক্রিকেটে অভিষেকেই ভারতের বিপক্ষে ৪৪ রানের ইনিংস খেলেছিলেন লিটন। আর এর পরের টেস্টেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাফসেঞ্চুরি করে সামর্থ্যের জানান দিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এর পর খুব বেশি বড় ইনিংস খেলতে না পারলেও, ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন তিনি।
তবে গত কয়েক বছরে নিজের খেলায় যথেষ্ট উন্নতি করেছেন লিটন। তিনি সর্বশেষ যে ৮ ইনিংসে ব্যাটিং করেছেন, সেখানে ৩টি হাফ সেঞ্চুরির পাশাপাশি তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুয়েছেন তিনবার। আর ২০২১ সালে এক পঞ্জিকা বর্ষে ৭ টেস্টে প্রায় ৫০ গড়ে করেছেন ৫৯৪ রান। যেখানে ৫টি হাফ সেঞ্চুরি পাশাপাশি তিনি সেঞ্চুরিও হাঁকিয়েছেন একটি।
লিটন বলেন, 'আমি বলবো না যে, আমি অনেক উচুঁতে পৌঁছে গেছি। তবে আমি এটা বুঝেছি যে, একজন ক্রিকেটারকে পরিণত হতে ১৫ থেকে ২০টি টেস্ট ম্যাচের প্রয়োজন হয়। হয়তোবা অনেক বেশি প্রতিভাবান কেউ আরও কম সময়ে পারে কিন্তু টেস্ট খেলা কী তা জানার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়। পরিস্থিতির অনেক পরিবর্তন হয়। আমি মনে করি, আমি টেস্ট ক্রিকেট আরও ভালোভাবে বুঝতে শুরু করেছি এবং এটা অনেক বড় পরিবর্তন।'
আন্তর্জাতিক ক্রিকেটে বড় বড় তারকারাও ক্যারিয়ারের একটা সময় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তবে তারা সেই খারাপ সময় কাটিয়ে ঠিকই নিজেদের প্রামাণ করেছেন। লিটন মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে হলে, ব্যাটারদের জন্য ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ।
এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে সেরা ক্রিকেটারেরাও চ্যালেঞ্জিং সময়ের মুখোমুখি হয়। আপনি নিজের জন্য কতটা জায়গা তৈরি করেছেন তার ওপর অনেক কিছু নির্ভর করে। আপনি যদি ধারাবাহিকভাবে রান করেন তাহলে আপনার জন্য সহজ। আপনি যদি অফফর্মে থাকেন তাহলে আন্তর্জাতিক ক্রিকেট আপনার জন্য কঠিন জায়গা।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল