বাংলাদেশের অবিস্মরণীয় জয়, ক্রিকেট ইতিহাসকে পাল্টে দিয়ে আফিফ-মিরাজের বিশ্বরেকর্ড
সাগরিকায় টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান জড়ো করে ২১৫ রান। ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে দৃঢ়তা প্রদর্শন করেন নাজিবউল্লাহ জাদরান। ৮৪ বলের মোকাবেলায় ৪টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ৬৭ রান করেন তিনি। এছাড়া অন্যান্যদের মধ্যে রহমত শাহ ৩৪, অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ২৮ ও মোহাম্মদ নবী ২০ রান করেন।
বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান তিনটি এবং সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেন অধিনায়ক তামিম ইকবাল। তবে দলীয় ১৩ রানে লিটন দাসকে হারানোর পর ধ্বস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। এতে ভয়ানক বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিক দল। দলীয় রান ৫০ পেরোনোর আগে লিটন-তামিম ছাড়াও একে একে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম, ইয়াসির আলী, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
এর মধ্যে বাঁহাতি পেসার ফজলহক ফারুকি একাই শিকার করেন তামিম, লিটন, মুশফিক ও ইয়াসিরকে। বল হাতে আফগানিস্তানের দুর্দান্ত শুরুর পর বাংলাদেশের পরাজয়কে মনে হচ্ছিল নিছক সময়ের ব্যাপার। তবে তখন অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তোলেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ।
সপ্তম উইকেটে দুজনে গড়েন বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি, যা ৫০ রানের মধ্যে ৬ উইকেটের পতনের পর যেকোনো উইকেটে ক্রিকেট ইতিহাসের সেরা পার্টনারশিপ। রান তাড়ায় ৭ম উইকেট জুটিতে এটাই বিশ্বের সেরা ইনিংস। সপ্তম ব্যাটার হিসেবে আফিফ ও অষ্টম ব্যাটার হিসেবে মিরাজ খেলেন বাংলাদেশের সেরা ইনিংস। তাদের ঠাণ্ডা মাথার ব্যাটিং বাংলাদেশকে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরিয়ে জয়ের বন্দরে ভেড়ায়।
১৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে আফিফ-মিরাজ জয় নিশ্চিত করেন ৪ উইকেট ও ৭ বল হাতে রেখে। মিরাজ ১১৫ বলে ৯৩ ও আফিফ ১২০ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোরটস : আফগানিস্তান
আফগানিস্তান ২১৫/১০ (৪৯.১ ওভার)
নাজিবউল্লাহ ৬৭, রহমত ৩৪, শহিদি ২৮, নবী ২০
মুস্তাফিজ ৩৫/৩, শরিফুল ৩৮/২, সাকিব ৫০/২, তাসকিন ৫৫/২
বাংলাদেশ : ২১৫/৬ (৪৮.৫ ওভার)
মিরাজ ৯৩*, আফিফ ৮১*
ফজলহক ৫৪/৪, রশিদ ৩০/১, মুজিব ৩২/১
ফল : বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল