ব্রেকিং নিউজ: আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-২০ দল ঘোষণা করলো বিসিবি
তবে তার আগেই ওয়ানডে দলে না থাকা টি-টোয়েন্টি দলের চার খেলোয়াড়কে চট্টগ্রামে পাঠানো হয়েছে। মুনিম শাহরিয়ার, শহিদুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ নাঈম শেখ (বৃহস্পতিবার) রাতে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন।
টি-টোয়েন্টি সিরিজ হবে ঢাকায় কিন্তু সেই স্কোয়াডের খেলোয়াড়দের কেন আনা হলো চট্টগ্রামে? উত্তর দিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ওয়ানডে দলের সঙ্গে রেখে অনুশীলনের জন্য উড়িয়ে আনা হয়েছে এ চার ক্রিকেটারকে।
সুজন বলেছেন, ‘আজ রাতে টি-টোয়েন্টি দলের চারজনকেও চট্টগ্রামে নিয়ে এসেছি। দলের সঙ্গে থেকে ওরা যেনো অনুশীলন করতে পারে সেকারণেই মূলতঃ আনা হয়েছে ওদের। কারণ ঢাকায় ফেরার পর অনুশীলনের কোনো সময়ই থাকবে না। একদিন বিরতি দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু।’
শুক্রবার (২৫) বগুড়া চলে যাবে বাংলাদেশ টাইগার্সের বহর। দলের ২৩ ক্রিকেটার ছাড়াও সেই বহরে থাকবেন স্থানীয় কোচরা। ফলে ঢাকায় অনুশীলনের জন্য কোনো কোচ বা সাপোর্টিং স্টাফও পাবেন না মুনিম, শহিদুল, মেহেদি, নাইমরা। তাই জাতীয় দলের সঙ্গে রেখেই অনুশীলন করানো হবে তাদের।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হবে চলতি ওয়ানডে সিরিজ। পরদিন ঢাকায় ফিরবে দুই দল। মাঝে শুধু ২ ফেব্রুয়ারি থাকবে অনুশীলনের সময়। কারণ ৩ তারিখ থেকেই শুরু হয়ে যাবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহামদ নাঈম শেখ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল