বাংলাদেশকে খুব ভালোবেসেছিলাম, কিছু মানুষ বিশ্বাস করেনি : সিডন্স
ব্যাটিং কোচ হয়ে বাংলাদেশে আসা সিডন্স জানালেন, প্রধান কোচ হয়ে যখন এসেছিলেন তখন খুব বেশি ভালোবেসেছিলেন বাংলাদেশকে। প্রস্থানটা মনের মত না হওয়ায় ১০ বছরেরও বেশি সময়ের পুরনো আক্ষেপ প্রকাশ করতে পিছপা হননি এই অস্ট্রেলীয়।
সিডন্স বলেন, ‘আমি গতবারই বাংলাদেশকে খুব ভালোবেসেছিলাম। কিছু মানুষ সেটা বিশ্বাস করেনি। গতবার তিন বছরের সময়টা খুব উপভোগ করেছি। আমি সবসময়ই ভাবতাম, আরেকটি সুযোগ আসবে। এখন তা এসেছে।’
সিডন্স জানান, কোচ বা পরামর্শক হওয়ার প্রস্তাব পেয়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিতে খুব বেশি ভাবতে হয়নি তাকে। নিজেও বিশ্বাস করতেন, আবারও নতুন কোনো ভূমিকায় ফেরা হবে বাংলাদেশে।
তিনি বলেন, ‘আমি কোচিংয়ের চাকরির জন্য তৈরিই ছিলাম। বাংলাদেশের সঙ্গে আমার সবসময়ই যোগাযোগ ছিল। তা কয়েকজন বোর্ড পরিচালকের সঙ্গে হোক কিংবা ক্রিকেটারদের সঙ্গে। ব্যাটিং পরামর্শকের একটা পদ তৈরি হয়েছিল, এইচপি এবং জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য। সবসময়ই জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করার কথা ছিল।’
সিডন্সের পদবী বর্তমানে জাতীয় দলের ব্যাটিং কোচ। তবে কথা রয়েছে একাডেমিক পর্যায়ে কাজ করারও। নিজের দায়িত্ব নিয়ে এখনও স্পষ্টতা নেই সিডন্সের কাছে, তবে তিনি খুশি কাজ করতে পেরেই।
সিডন্স বলেন, ‘তবে এটা পূর্ণকালীন নাকি খন্ডকালীন এ ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম না। এটা নিয়ে আমার মাথাব্যাথাও নেই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন