হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছে ২য় টেস্ট, লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা
আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ড্যারিল মিচেল ও গ্র্যান্ডহোম এদিনও সুন্দর শুরু এনে দেন কিউইদের। মিচেল ৬০ রানে কেশভ মহারাজের শিকার হয়ে ফিরলেও সেঞ্চুরির পথে আস্তে আস্তে এগিয়ে যান গ্র্যান্ডহোম।
কখনো কাইল জেমিসন, কখনো নেইল ওয়াগনারের সঙ্গে জুটি গড়ে দলের রান বাড়াতে থাকেন তিনি। এক সময় পেয়ে যান কাঙ্খিত সেঞ্চুরিও। জেমিসন ১৩ ও ওয়াগনার ২১ রানে প্যাভিলিয়নে ফিরলেও গ্র্যান্ডহোম অপরাজিত থাকেন ১২০ রানে।
দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা পাঁচটি ও মার্কো জানসেন চারটি উইকেট লাভ করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে টিম সাউদি, ওয়াগনারদের তোপের মুখে পড়ে প্রোটিয়া। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান সারেল এরওয়ে ৮ রানে সাউদির বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফেরেন।
১৩ রান করা অধিনায়ক ডিন এলগারকেও ফেরান সাউদি। এইডেন মার্করামকে ১৪ রানে বোল্ড করেন ম্যাট হেনরি। তারপর ৬৫ রানের জুটি গড়েন র্যাসি ভ্যান ডার ডাসেন ও টেম্বা বাভুমা।
কয়েক ওভারের ব্যবধানে ডাসেনকে ৪৫ ও বাভুমাকে ২৩ রানে বিদায় করেন ওয়াগনার। কাইল ভেরিনি ২২ ও উইয়ান মাল্ডার ১০ রানে চতুর্থ দিন শুরু করবেন।
তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস- ৩৬৪/১০ (১৩৩ ওভার) সারেল ১০৮, মার্করাম ৪২, এলগার ৪১;ওয়াগনার ৪/১০২, হেনরি ৩/৯০ নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ২৯৩/১০ (৮০ ওভার)
গ্র্যান্ডহোম ১২০*, মিচেল ৬০;
রাবাদা ৫/৬০, জানসেন ৪/৯৮
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস- ১৪০/৫ (৫৩ ওভার)
ডাসেন ৪৫;
সাউদি ২/২৮, ওয়াগনার ২/৪৪
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল