আফগান সিরিজে ঘাসের উইকেট বানানোর মুল পরিকল্পনা আসে দুই তারকা ক্রিকেটারের মাথা থেকে
তামিম বলেন, কয়েক মাস আগে সম্ভবত। মুশফিকের সঙ্গে আমার কথা হচ্ছিল আফগানিস্তান সিরিজ নিয়ে। আমাদের দুজনেরই মনে হলো, এই সিরিজ চট্টগ্রামে খেলা উচিত। তারপর টিম ম্যানেজমেন্টের যারা আছেন, তাদের সঙ্গে কথা বলেছি। আমি একা তো সিদ্ধান্ত নেই না। তবে সবাই একমত হয়েছে এই পরিকল্পনায়। পরে বোর্ডের সঙ্গেও কথা বলেছি। তারাও আমাদের পরিকল্পনাকে সাপোর্ট করেছেন।
সত্যি কথা বলতে, খুব বেশি আলোচনার দরকারই হয়নি। কারণ, কারও এটা না বোঝার কারণ নেই। মিরপুরের উইকেট ধীরগতির এবং স্পিনাররা সহায়তা পাবেই সেখানে। চট্টগ্রামে বরাবরই ব্যাটিং সহায়ক উইকেট। তারপরও স্পিনারদের হালকা যে সহায়তা থাকার কথা, সেটাও কমানোর জন্য উইকেটে ঘাস রাখার ব্যাপারটা এসেছে।
এখানে কোচ রাসেল ডমিঙ্গো ও সুজন ভাইয়ের (টিম ডিরেক্টর খালেদ মাহমুদ) কথাও বলতে হবে। আমি ভাবনাটা জানিয়েছি। তারপর তারাই সব দেখভাল করেছেন। উইকেট বা এসব নিয়ে আমি আসলে খুব সম্পৃক্ত হতে চাই না বা মাথা ঘামাতে চাই না। শেষপর্যন্ত আমাদের চাওয়ামতো উইকেট নাও হতে পারত। তখনও আমাদের খেলতে হতো এবং জয়ের কথাই ভাবতাম।
আমরা শুধু বলে দিয়েছি, ঘাসের উইকেট থাকলে সুবিধা হয়। কতটুকু ঘাস থাকবে বা থাকবে না, কোচ ও সুজন ভাইরাই মূলত এসব খেয়াল রেখেছেন।
সবচেয়ে ভালো ব্যাপার ছিল যেটা আগে বললাম, সবাই একমত ছিল ঘাসের উইকেটের ব্যাপারে। বোর্ড, টিম ম্যানেজমেন্ট বা সিনিয়র ক্রিকেটারদের কারও কোনো দ্বিমত ছিল না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল