খাদের কিনারায় দাড়িয়ে বাংলাদেশ ও আফগানিস্থান,হতে যাচ্ছে মহা বিপদ
আগামীকাল বৃহস্পতিবার (৩ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ছোট ফরম্যাটের সিরিজ। দুই ম্যাচের সিরিজ খেলতে মঙ্গলবার বিকেলে বন্দর নগরী চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ও আফগানিস্তান। আজ মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করবে দুই দলই।
ওয়ানডের মতো টি-২০ সিরিজেও র্যাংকিংয়ে উন্নতির হাতছানি আছে বাংলাদেশ দলের সামনে। এবার প্রতিপক্ষ আফগানদের টপকে যাওয়ার সুযোগই ধরা দিয়েছে। এমন উন্নতির স্বাদ পেতে হলে সিরিজটা জিততে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। অবশ্য সিরিজ জিতলে আফগানদেরও উন্নতি হবে র্যাংকিংয়ে।
এখন টি-২০ র্যাংকিংয়ের নবম দল বাংলাদেশ, রেটিং পয়েন্ট ২৩১। অষ্টম স্থানে থাকা আফগানদের রেটিং পয়েন্ট ২৩২। মিরপুরে সিরিজটা ২-০ তে জিততে পারলে বাংলাদেশ অষ্টম স্থানে উঠে আসবে। তখন রেটিং পয়েন্ট হয়ে যাবে ২৩৩।
সিরিজ হারলে আফগানরা ২২৭ রেটিং নিয়ে দশম স্থানে নেমে যাবে। আর সিরিজ যদি ১-১ এ ড্র হয়, তাহলে দুই দলের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তবে বাংলাদেশ সিরিজটা ২-০ তে হেরে গেলে ২২৮ রেটিং নিয়ে দশম স্থানে চলে যাবে। তখন ২৩৭ রেটিং নিয়ে আফগানিস্তান উঠে আসবে সপ্তম স্থানে। আগামী ৩ ও ৫ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি টি-২০।
তবে এই ফরম্যাটে আফগানদের বিপক্ষে বাংলাদেশের অভিজ্ঞতা সুখকর নয়। ঘরের মাঠে তিন ম্যাচ খেলে দুটি জয় আছে, একবার হেরেছে টাইগাররা। দুই দলের সর্বশেষ সাক্ষাৎটা আরও বিভীষিকাময় বাংলাদেশের জন্য। ভারতের দেরাদুনে ৩-০ তে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশকে হারিয়েছিল আফগানরা। টানা দুই ওয়ানডে হারলেও শেষ ম্যাচ জিতে জয়ের আত্মবিশ্বাসে ফিরেছে সফরকারী দল। মিরপুরে টি-২০ সিরিজে নিশ্চিতভাবেই বাংলাদেশের বড়সড় পরীক্ষা নেবেন রশিদ-মুজিবরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?