নাঈমের লো স্ট্রাইকরেটের পেছনে আসল কারণ খুঁজে পেলেন বাশার
অথচ ঢাকার অধিনায়ক ছিলেন খোদ জাতীয় দলের ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। বলাই যায় এবারের বিপিএলটা একপ্রকার যাচ্ছেতাই গিয়েছে এই ওপেনারের। তবে এ ক্ষেত্রে পুরো দায় অবশ্য নাঈমকে দেওয়া যাবে না। নাইমের অফ ফর্মের পেছনে কিছুটা হলেও দায় নিতে হবে মিনিস্টার ঢাকার। নাইমকে ঠিকমতো সুযোগ না দেওয়া হলে তিনি পারফরম্যান্সটা করবেন কোথায়।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে জাতীয় দলের ক্রিকেটারদের গুরুত্ব থাকা উচিত সবচেয়ে বেশি। এবং বিশ্বের অন্যান্য দেশের টুর্নামেন্টগুলোতে যা দৃশ্যমান। তবে সম্ভবত বাংলাদেশই একমাত্র ব্যতিক্রম, এখানে জাতীয় স্বার্থ না দেখে নিজেদের মন মতো দল সাজান ফ্র্যাঞ্চাইজিরা। সম্প্রতি নাইমের অফ ফর্ম নিয়ে মুখ খুলেছেন হাবিবুল বাশার সুমন। তিনি বলেন"অফ ফর্মে থাকা যে কোনো ক্রিকেটারের জন্য টি-টোয়েন্টি ক্রিকেট সবচেয়ে কঠিন।
কারণ এ ফরমেটে আপনি থিতু হওয়ার সুযোগ পাচ্ছেন না, আপনাকে প্রথম বল থেকেই আক্রমণাত্মকও ক্রিকেট খেলতে হবে। একজন ক্রিকেটার হিসেবে আমি নাঈমের পরিস্থিতি টা বুঝতে পারছি। প্রত্যেক ক্রিকেটারই মাঝেমধ্যে কিছুটা অফ ফর্মে্ পড়েন যা খুবই স্বাভাবিক। নিঃসন্দেহে নাঈম একজন প্রতিভাবান ক্রিকেটার যেটা ওর বিগত ইনিংসগুলো দেখলেই বুঝতে পারবেন"। নাঈমের স্ট্রাইকরেট এর ব্যাপারে সুমনকে প্রশ্ন করা হলে তিনি বলেন"অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজে নাঈমকে বলা হয়েছিল ধরে খেলতে, কারন সে সিরিজের উইকেটগুলো ছিল সেরকম। ওই উইকেটগুলোতে ১৩০-১৪০ রানই ছিল যথেষ্ট। এর ফলেই নাঈমের স্ট্রাইক রেট অনেকটা কমে গিয়েছে। তবে আমি বিশ্বাস করি এখন আবার ভালো স্ট্রাইকরেট ব্যাটিং করবেন নাঈম"।
নিজের এ খারাপ সময় টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের পূর্ণ সমর্থনই পাচ্ছেন নাঈম। ক্রিকেটার হিসেবে এর চেয়ে বেশি আর কারো কীই বা চাওয়া থাকতে পারে। অবশ্য মুশফিকুর রহিম ইনজুরি থেকে সুস্থ হওয়ায় নাঈমের একাদশে থাকা অনিশ্চিত হয়ে গিয়েছে। টিম ম্যানেজমেন্ট কিংবা নির্বাচকদের যতই সমর্থন পান, দলে জায়গা কিন্তু পারফর্ম করেই পাকা করতে হবে নাঈমের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল