নতুন ইতিহাস: ব্যাটিংয়ের পর বোলিংয়েও জাদু দেখিয়ে ৪৯ বছর পুরোনো রেকর্ডে জাদেজা নাম
একই টেস্টে ব্যাটিংয়ে ন্যুনতম ১৫০ রান ও বোলিংয়ে অন্তত ৫ উইকেট নেওয়া বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হলেন জাদেজা। সবশেষ ১৯৭৩ সালে দেখা গেছে এমন কীর্তি। প্রায় ৪৯ বছর পর এই রেকর্ডে নিজের নাম তুললেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার জাদেজা।
জাদেজার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ১৭৫ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৮ উইকেটে ৫৭৪ রান তুলে নিজেদের ইনিংস ঘোষণা করেছিল ভারত। আজ ম্যাচের তৃতীয় জাদেজার ঘূর্নিতে শেষের ১৩ রানে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা।
ফলে ৪০০ রানের বিশাল লিড পেয়েছে ভারত। তারা ফলো অন করানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই আবার ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। এরই মধ্যে ১০ রানে ১ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। ইনিংস পরাজয় এড়াতেই তাদের করতে হবে আরও ৩৯০ রান।
লঙ্কানদের এই অবস্থা করার পেছনে মূল কারিগর জাদেজা। তিনি ১৭৫ রানের ইনিংস খেলার পর বল হাতে নিলেন ৪১ রানে ৫ উইকেট। টেস্ট ক্রিকেটে একই ম্যাচে সবশেষ এমন কীর্তি দেখা গেছে প্রায় ৪৯ বছর আগে, ১৯৭৩ সালে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১ রানের ইনিংস খেলার পর একই ম্যাচে ৪৯ রানে ৫ উইকেট নেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মুশতাক মোহাম্মদ। তার আগে স্যার গ্যারি সোবার্স, পলি উমরিগার, ডেনিস অ্যাটকিনসন ও ভিনু মানকড় গড়েছেন এই কীর্তি।
একই টেস্টে ১৫০ রান ও ৫ উইকেট
১/ ভিনু মানকড় (ভারত) - ১৮৪ রান ও ৫/১৯৬ বনাম ইংল্যান্ড, ১৯৫২
২/ ডেনিস অ্যাটকিনসন (ওয়েস্ট ইন্ডিজ) - ২১৯ রান ও ৫/৫৬ বনাম অস্ট্রেলিয়া, ১৯৫৫
৩/ পলি উমরিগার (ভারত) - ১৭২* রান ও ৫/১০৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১৯৬২
৪/ স্যার গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ) - ১৭৪ রান ও ৫/৪১ বনাম ইংল্যান্ড, ১৯৬৬
৫/ মুশতাক মোহাম্মদ (পাকিস্তান) - ২০১ রান ও ৫/৪৯ বনাম নিউজিল্যান্ড, ১৯৭৩
৬/ রবীন্দ্র জাদেজা (ভারত) - ১৭৫* রান ও ৫/৪১ বনাম শ্রীলঙ্কা, ২০২২
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- আইসিসির ঘোষণা: বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য
- আবারও ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়