বাংলাদেশকে নিয়ে নিজের স্বপ্নের কথা জানালেন রশিদ
নিজের দেশে, নিজের দেশের সমর্থকদের সামনে দেশকে প্রতিনিধিত্ব করতে পারা অনেক গৌরবের। আন্তর্জাতিক ভেন্যু হিসেবে আফগানিস্তানের স্বীকৃতি না থাকায় সেই গৌরবের অংশীদার হতে পারেন না রশিদ খানরা। তবে বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ শেষে রশিদ জানালেন, একদিন খেলতে চান নিজের দেশেও।
রশিদের আশা, একদিন নিজ দেশের দর্শকদের সামনে খেলবেন আন্তর্জাতিক ক্রিকেট।রশিদের কাছে ঘরের মাঠে খেলার স্বপ্ন বিশ্বকাপ জয়ের স্বপ্নের চেয়েও বড়। সেই স্বপ্ন পুষে রেখে তার বিশ্বাস, আন্তর্জাতিক দল হিসেবে একদিন খোলে যাবে আফগানিস্তানের দরজা।
রশিদ বলেন, ‘নিজ দেশে খেলা আমার সবচেয়ে বড় স্বপ্ন। বিশ্বকাপ জয়ের চেয়েও এটা আমার কাছে বড় স্বপ্ন। আজ হোম কন্ডিশনে খেলা বাংলাদেশ দলকে সমর্থন জানাতে দেখলাম দর্শকদের, এটা অন্যরকম এক অনুভূতি। আমি আমার দেশেই এই অনুভূতিটা পেতে চাই।’
‘এটা প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন। বিশেষ করে আফগানদের জন্য। বাংলাদেশ, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মত একটি দলকে আপনারা আতিথেয়তা দিচ্ছেন… আশা করি এটা একসময় হবে, কারণ আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি।’
বাংলাদেশ সফরের কারণে রশিদ খেলতে পারেননি পিএসএলে, যদিও তার দল লাহোর কালান্দার্স জিতেছে শিরোপা। রশিদ জানালেন, তার কাছে সবসময় সবার আগে প্রাধান্য পায় জাতীয় দল।
তিনি বলেন, ‘ন্যাশনাল ডিউটি ইজ ন্যাশনাল ডিউটি। দলের জন্য আপনি ভালো করুন আর খারাপ করুন, সেটা অন্য ব্যাপার। খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু আমি যেখানেই যাই, যেখানেই খেলি, যখন জাতীয় দলের খেলা থাকবে তখন আমাকে সেখানেই থাকতে হবে এবং জাতীয় দলের জন্য পারফর্ম করতে হবে।’
তরুণ খেলোয়াড়দের উদ্দেশে রশিদ আরও বলেন, ‘তরুণদের প্রতি আমার বার্তা থাকবে- জাতীয় দলের খেলার চেয়ে বড় কিছু নেই। আজ আমি এখানে কারণ আমার জাতীয় দল আফগানিস্তান আমাকে এখানে নিয়ে এসেছে। আফগানিস্তান আমাকে এই সম্মান দিয়েছে, এই নাম দিয়েছে। একে সম্মান জানাতে হবে এবং সবসময় জাতীয় দলের জন্য প্রস্তুত থাকতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল