শুধু এ কারণেই এবার বিসিবি সভাপতি হতে চাইনি : পাপন
সিনিয়র ক্রিকেটারদের নিয়ে দেশের ক্রিকেটে বিতর্ক যেন লেগেই আছে। কখনও মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট থেকে অবসর, কখনও তামিম ইকবালের টি-টোয়েন্টি খেলতে না চাওয়া, আবার এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিবের বিরতি।
এসব ক্ষেত্রে কঠোর না হওয়ার মানসিকতা নেই বলেই বিসিবি সভাপতি এবার দায়িত্ব নিতে চাননি বলে জানালেন। তিনি বলেন, ‘আজ থেকে ৭-৮ মাস আগে যখন বলেছি, এটার পেছনে এসব কারণ ছিল। আমি এবার বিসিবি সভাপতি হতেই চাইনি এই কারণে। এটাই একমাত্র কারণ। আমার পক্ষে আসলে এগুলো মেনে নেওয়া খুব কঠিন।’
দল ঘোষণার পর সাকিব হুট করে জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না তিনি। তাও বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানাননি। বিষয়টি শৃঙ্খলা ভঙ্গ কি না এমন প্রশ্নও করা হয় বিসিবি সভাপতির কাছে।
কবাবে তিনি বলেন, ‘এটা আপনারা বোঝেন না? এগুলো জিজ্ঞেস করার কী আছে। এরা আমাদের দেশের জন্য অনেক অবদান রেখেছে। আমাদের দেশকে অনেক বছর ধরে সার্ভিস দিয়েছে, তারা সত্যিকারের সুপারস্টার। একটা সময় তারা অবসরে যাবে। এটা হতেই পারে যে সব ফরম্যাটে খেলবে না এখন। কিন্তু আমরা তো এটা মেনে নিয়েই জানতে চাচ্ছি আগে থেকে, কে কোন ফরম্যাট খেলতে চায়।’
বিসিবি সভাপতির অনুযোগ একটাই- কে কোন ফরম্যাটে খেলতে চান না তা কেন চুক্তির আগেই জানিয়ে দেওয়া হয়নি। তিনি বলেন, ‘চুক্তির খেলোয়াড়রা চুক্তি অনুযায়ী খেলতে বাধ্য। আমি কারও জন্য ছাড় দিব, কারও জন্য কঠিন হবো এটা আমার পক্ষে সম্ভব না। আমি এজন্য এবার বিসিবি সভাপতি হতে চাইনি। জানি আমি যদি হই, এমন হবে এবং আমাকে এমন বেশ কিছু সিদ্ধান্ত নিতে হবে যা কঠিন সিদ্ধান্ত, যা দেশের মানুষ চায় না, আপনারাও চান না। কিন্তু আমার পক্ষে এগুলো মেনে নেওয়া সম্ভব না। আমি যতটুক পারি চেষ্টা করছি। কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না।’
বর্তমান পরিস্থিতিতেও সাকিবের বিরুদ্ধে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বিসিবি। পাপন বলেন, ‘সাকিব কোনো সিরিজে না গেলে কেউ কিছু বলবে না। কিন্তু কোনো সিরিজে যদি বাদ দেই? তখন আপনারা বোর্ডের বিরুদ্ধে যে হুলস্থূলটা বাঁধাবেন, এটা চিন্ত করে দেখেন। আপনারা বদলান, খেলোয়াড়রাও বদলাবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল