দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলের সঙ্গে যুক্ত হলো আরও দুই ক্রিকেটার
এমন খবর শোনা যাচ্ছে গত ২৪ ঘন্টা ধরেই। বিসিবির দায়িত্বশীল কোন সূত্র এখন পর্যন্ত সে খবরকে নিশ্চিত বলে জানায়নি। তবে ভেতরের খবর, সত্যি সত্যিই টেস্ট দলের সঙ্গে কয়েকজন ক্রিকেটার যাবেন দক্ষিণ আফ্রিকা।
তারা যে টেস্ট দলের সদস্য হিসেবে বিবেচিত হবেন, তা নয়। তাদেরকে নেওয়াই হবে কারস্টেনের অ্যাকাডেমিতে অনুশীলন করানোর জন্য। তারা কজন এবং কারা? আজ সকালে তাও জানা হয়ে গেছে।
বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটি প্রধান জালাল ইউনুস মঙ্গলবার জানিয়েছেন, ‘আমরা টেস্ট দলের সঙ্গে ২ জন অতিরিক্ত ক্রিকেটারকে পাঠাচ্ছি। তারা টেস্ট দলের সঙ্গে গ্যারি কারস্টেনের অ্যাকাডেমিতে অনুশীলন করবে।
জালাল আরও জানান, মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ মিঠুন ও তরুণ পেসার রেজাউর রহমান রাজাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
মোহাম্মদ মিঠুনও আজ সকালে জাগো নিউজের কাছে তার যাওয়ার কথা স্বীকার করেছেন। মিঠুন জানান, আমাকে গতকাল বিসিবি থেকে অফিসিয়ালি জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকায় টেস্ট দলের সঙ্গে যেতে।
বিসিবি ক্রিকেট অপস প্রধান জানান, কোচের মতামতের ভিত্তিতেই তারা মিঠুন ও রাজাকে বেছে নিয়েছেন। জালাল বলেন, ‘নাইম শেখের কথাও ভাবা হয়েছিল। তবে রাসেল ডোমিঙ্গোর মতে নাইম শেখের টেস্ট অনুশীলনের চেয়ে ম্যাচ খেলাটা বেশি দরকার। তাই তাকে না নিয়ে প্রিমিয়ার লিগ খেলার কথা বলা হয়েছে।’
জালাল শেষ করেন এভাবে, ‘আশা করছি কারস্টেনের অ্যাকাডেমিতে দশ দিন খুব মানসম্পন্ন অনুশীলন হবে। তাই আমরা মিঠুনকে বিবেচনায় এনেছি। কারণ মিঠুন আমাদের টেস্ট দলের বিবেচনায় আছে। তাই তাকে চার্জড আপ রাখার চিন্তা। সে কারণেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট দলের সঙ্গে অনুশীলনে পাঠানো হচ্ছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল