অবশেষে আইপিএলে সাকিবের দল না পাওয়া নিয়ে মুখ খুললেন সুজন
আইপিএলের নিলামের আগে ফরচুন বরিশালের হয়ে অতিমানবীয় পারফরম্যান্স দেখাচ্ছিলেন সাকিব। টানা পাঁচ ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পেয়ে গড়েছিলেন রেকর্ড। বরিশালের কোচের ভূমিকায় থাকা সাকিবের সেই দাপুটে পারফরম্যান্স কাছ থেকে দেখেছেন সুজন।
এমন ফর্মে থাকা সত্ত্বেও সাকিব এবার আইপিএলে দল পাননি, যিনি কিনা বিগত আসরগুলোতে নিয়মিত অংশ নিয়েছেন। এতে বেশ অবাক সুজন।
তিনি বলেন, ‘শুধু সাকিব না, আমিও প্রত্যাশা করছিলাম সাকিব খুব ভালো দল পাবে এবার। যে ফর্মে ছিল। আইপিএলে দলের সংখ্যাও বেড়েছে। আমি খুবই অবাক হয়েছি। এটা শুধু সাকিবের না, আমাদের দেশের জন্যও লজ্জার ব্যাপার যে বিশ্বের সেরা অলরাউন্ডার আইপিএলে খেলতে পারছে না, যেখানে এত বিদেশি খেলোয়াড় খেলে।’
আইপিএলে ব্রাত্য থাকার পর থেকেই সাকিবের দারুণ ফর্ম উধাও। এবার শারীরিক ও মানসিক অবসাদে ক্রিকেট থেকেই দূরে থাকতে চাইছেন। সাকিবের এই ক্লান্তি আইপিএলে দল না পাওয়ার কারণে কি না, এমন প্রশ্ন করা হয় সুজনকে।
জবাবে তিনি বলেন, ‘সাকিবও হতাশ হতে পারে। মনের কোনো কোণায় হতাশা থাকতে পারে। আপনি যখন আশায় থাকবেন আর আইপিএলে মত জায়গায় দল পাবেন না মন খারাপ হতেই পারে। তবে সে পেশাদার। আশা করি দ্রুতই ফিরবে। আফগানিস্তানের সাথে ওর পারফরম্যান্সে আমিও একদমই খুশি না। ওর যে সামর্থ্য তার ছিটেফোঁটা খেলেনি সত্যি বলতে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল