নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সাকিব
আইপিএলের জন্য সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলতে চাননি। তার আগে বিসিবিকে জানিয়েছিলেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টেস্ট থেকে বিরতি চান। আইপিএলে দল না পাওয়ায় বোর্ড সভাপতির সাথে আলোচনায় নিজেই জানিয়েছিলেন, ওয়ানডের সাথে টেস্টও খেলবেন দক্ষিণ আফ্রিকায়।
তবে গত ৬ মার্চ সাকিব দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি চেয়ে বোর্ডের কাছে আবেদন করেন। ততদিনে দলও চূড়ান্ত হয়ে গেছে। ২ দিন অপেক্ষার পর সাকিবের ছুটি মঞ্জুর করা হয়েছে।
সাকিবের অনীহা ছিল মূলত টেস্টে। যদিও সর্বশেষ চুক্তির আগে সাকিব নিজেই জানিয়েছিলেন, তিন ফরম্যাটেই নিয়মিত খেলবেন তিনি। সেই অনুযায়ী তিন ফরম্যাটের চুক্তি করা হয় সাকিবের সাথে। এমন পরিস্থিতিতে টেস্ট থেকে সাকিবের বিরতি চাওয়া সমালোচনার জন্ম দেয়।
তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, সাকিব টেস্ট থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন। আগামী সিরিজগুলোতে অংশগ্রহণের ব্যাপারে সাকিব তার পরিকল্পনাও শীঘ্রই জানাবেন বোর্ডকে।
নিজামউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘আজ সাকিব আমাদের জানিয়েছে দক্ষিণ আফ্রিকা সফর পুরোটা থেকেই প্রত্যাহার করে নিতে চায়, বিশ্রাম চায়। শুধু দক্ষিণ আফ্রিকা সফর। সে সেই (টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টেস্ট না খেলার সিদ্ধান্ত) অবস্থান থেকে সরে এসেছে। সেটা আগে ছিল। এখন সেটা আর আসবে না। সে এসে আমাদের সাথে বসে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানাবে। সেটা তার মুখ থেকেও জানতে পারবেন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল