ফুটবল ইতিহাস: এক হ্যাটট্রিকে দুই কিংবদন্তিকে পেছনে ফেলে ফুটবল ইতিহাসকে পাল্টে দিলেন বেনজেমা
ভক্ত-সমর্থক-শুভাকাঙ্ক্ষী তো বটেই, বুধবার রাতের পারফরম্যান্সে আলভেসের মতো প্রতিদ্বন্দ্বীদেরও নজর কেড়েছেন বেনজেমা। তার মাত্র ১৮ মিনিটের জাদুকরী হ্যাটট্রিকে প্যারিস সেইন্ট জার্মেইকে বিদায় করে শেষ আটে উঠে গেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ৬১, ৭৬ ও ৭৮ মিনিটে গোল তিনটি করেছেন বেনজেমা। এই তিন গোল তথা হ্যাটট্রিকের সুবাদে রিয়ালের দুই কিংবদন্তি খেলোয়াড় আলফ্রেড ডি স্টেফানো এবং রাউল গঞ্জালেজকেও ছাড়িয়ে গেছেন এ অভিজ্ঞ ফরাসি তারকা।
বুধবারের ম্যাচের পর রিয়ালের হয়ে বেনজেমার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৯-এ। অন্যদিকে ডি স্টেফানো তার রিয়াল ক্যারিয়ারে করেছিলেন ৩০৮টি গোল। এছাড়া চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে রাউলের ৬৬ গোলকে ছাড়িয়ে বেনজেমার গোল এখন ৬৭টি।
দুই কিংবদন্তিকে ছাড়ানোর ম্যাচে দুইটি রেকর্ডও গড়েছেন বেনজেমা। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৮টি বছর চ্যাম্পিয়নস লিগে গোল করলেন তিনি। এছাড়া বিশ্বের সবচেয়ে বয়স্ক (৩০ বছর ২৮০ দিন) খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক করলেন বেনজেমা।
এছাড়া চলতি মৌসুমে এরই মধ্যে ৩০ গোল করে ফেলেছেন এ ফরাসি স্ট্রাইকার। যা তার গত মৌসুমের ৩১ গোলের চেয়ে মাত্র একটি কম। বেনজেমার ক্যারিয়ারে সর্বোচ্চ ৩২ গোল এসেছিল ২০১১-১২ মৌসুমে। এবার নিজের সেই রেকর্ড ভাঙবেন বেনজেমা, তা হলফ করে বলেই দেওয়া যায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় ছাঁটাই? স্কালোনির কঠোর হুঁশিয়ারি!
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
- জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হবে জানালো স্কালোনি
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন