সাকিবকে মোহামেডানের চাই-ই চাই
বাস্তব অর্থে যদিও সেটা কঠিন। কেননা আনুষ্ঠানিকভাবে সাকিবকে বিশ্রামে পাঠানো হয়েছে। বিশ্রাম কমিয়ে মাঠ নামিয়ে দেওয়ার নজির ক্রিকেট ইতিহাসে নেই। তবে সত্যিই যদি সাকিবকে দীর্ঘ বিশ্রামের আড়ালে ‘নির্বাসিত’ করা হয়ে থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা। ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান সাকিব ইস্যুতে সভা ডেকেছে। সেখানে নিজেদের করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবে তারা।
এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেছেন, ‘সাকিব আন্তর্জাতিক সিরিজ থেকে বিশ্রাম চেয়েছিল। কিন্তু তার তো ঘরোয়া লিগ খেলার ব্যাপারে কোনও অবজেকশন ছিল না। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে এসে খেলতে পারতো। এখন এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত যদি না খেলে তাহলে তাকে কোনোভাবেই আমরা পাবো না। এখন আমাদের জানতে হবে সাকিবের এটি নিষেধাজ্ঞা কিনা। আমরা নিজেরা আজ (বৃহস্পতিবার) আগে কথা বলে দেখি। আলোচনা করে বোর্ডের কাছে জানতে চাইবো এটি কোনও নিষেধাজ্ঞা কিনা।’
দীর্ঘ বিশ্রামের আড়ালে সত্যিই যদি সাকিবকে নিষেধাজ্ঞা দিয়ে থাকে সেক্ষেত্রে করণীয় বিষয়গুলো এখনও ঠিক করেনি মোহামেডান। তবে যেকোনও ভূমিকাতে সাকিবকে চাই, এতটুকু নিশ্চিত করেছেন মাসুদুজ্জামান, ‘তাকে পেতে যদি বিসিবির কাছে আবেদন করা লাগে তাহলে করবো। কিন্তু তাকে ছাড়া আমরা মাঠে নামতে চাই না। অন্তত সুপার লিগে যেসব ম্যাচ আছে সেগুলো খেলুক। সে খেললে তো ঢাকা লিগেরও লাভ। জৌলুস বাড়বে। আমরা তাকে যেকোনও উপায়ে পেতে চাই। যদি না-ও খেলে, সে যদি গাইডও করতে পারে, সেটিও আমাদের জন্য অনেক বড় কিছু হবে। যেকোনও ভূমিকাতেই হোক, আমরা সাকিবকে চাই।’
গত ৬ মার্চ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জার্সি উন্মোচন করেছিল মোহামেডান। ওই অনুষ্ঠান শেষ করে রাতে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেন। বিমানবন্দরে তিনি জানিয়ে যান দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলার মতো মানসিক অবস্থায় নেই তিনি। তার ওই বক্তব্যকে কেন্দ্র করে ঘটনা এতদূর গড়িয়েছে। যার খেসারত দিতে হচ্ছে মোহামেডানকে।
মাসুদুজ্জামান বলেছেন, ‘আমাদের জন্য খবরটা সত্যিই খুব কষ্টদায়ক। আমরা সাকিবকে পেয়েছিলাম গত বছর। এবারও তাকে রেখে দেই। আমরা এবার চ্যাম্পিয়নশিপের লড়াই করছি। সেজন্য সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য ও মিরাজের মতো জাতীয় দলের খেলোয়াড়দের দলে নিয়েছি। সাকিবকে না পেলে আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল