সুপার লিগে হলেও সাকিবকে চায় মোহামেডান
তবে, বিসিবির কাছে অনুরোধ জানানোর আগে মোহামেডান কথা বলবে সাকিবের সঙ্গে। তিনি যদি প্রিমিয়ার লিগ খেলতে রাজি হন, তাহলেই কেবল বিসিবির কাছে অনুরোধ নিয়ে যাবে মতিঝিলের ক্লাবটির কর্মকর্তারা।
শারীরিক এবং মানসিকভাবে ক্রিকেট খেলার জন্য প্রস্তুত নন- এ কারণে দক্ষিণ আফ্রিকা যেতে চান না বলে জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। গত রোববার একটি বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে নিজের ইচ্ছার কথা জানান সাকিব।
এ নিয়ে দু’দিন তোলপাড় চলে বাংলাদেশ ক্রিকেটে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। শেষ পর্যন্ত বুধবার বিকেলে বিসিবির এক সভা শেষে সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেয়া হয়েছে।
এই বিশ্রামের অর্থ, সাকিব আন্তর্জাতিক ক্রিকেটই নয়, ঘরোয়া ক্রিকেটও খেলতে পারবেন না। পুরোপুরি বিশ্রামে থাকবেন। বিসিবি আশা করে, বিশ্রাম শেষে পূর্ণ উদ্যমে আবার ক্রিকেটে ফিরে আসতে পারবেন সাকিব।
কিন্তু সাকিবের এই বিশ্রাম কিংবা ছুটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মোহামেডানে বলে মন্তব্য করেছেন ক্লাবটির কর্মকর্তারা। তখনই জানানো হয়, বৃহস্পতিবার এ নিয়ে তারা বসবেন এবং করণীয় ঠিক করবেন। সে হিসেবেই আজ বৈঠক করেছেন মোহামেডান কর্মকর্তারা এবং সুপার লিগে হলেও যেন সাকিবকে পাওয়া যায়, সে হিসেবে বিসিবির কাছে আবেদন জানাবে মোহামেডান। তবে তার আগে অবশ্যই সাকিবের মতামত জেনে নেবে তারা।
মাসুদুজ্জামান জাগোনিউজকে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, সাকিব আসার দুই-একদিনের মধ্যে তার সঙ্গে বসবো। তার সাথে আলাপ করে সিদ্ধান্ত নেবো কি করবো। যদি সে রাজি হয়, তাহলে আমরা বিসিবির কাছে প্রিমিয়ার লিগ খেলার অনুমতি দেয়ার জন্য আবেদন করবো। অন্তত সুপার লিগও যদি খেলতে পারে যেন, সে অনুরোধ জানাবো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল