দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বোলিং লাইনঅ্যাপ
এ ব্যাপারে বোধহয় কারও কোনো সন্দেহ নেই। তবে দলের প্রতি সাকিবের নিবেদন কতটুকু এ ব্যাপারে কিছুটা সংশয় সমর্থকদের মধ্যে থাকতেই পারে। এক সাকিব না খেললে পুরো বাংলাদেশ দলের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এবারের দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবের ছুটি নেওয়ায় বোলিং আক্রমণ সাজাতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে টিম ম্যানেজমেন্টের।
দক্ষিণ আফ্রিকা সফরে কমপক্ষে তিনজন পেসার নিয়ে খেলতে হবে। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামরা পেস বোলিং ডিপার্টমেন্টে্র দায়িত্বে থাকবেন। সাকিব খেললে অতিরিক্ত কোনো বাঁহাতি স্পিনার নেওয়ার প্রয়োজন পড়তো না, অফ স্পিনার হিসেবে থাকতেন মেহেদি মিরাজ। কিন্তু এখন সাকিব না খেলাতেই বেঁধেছে আসল সমস্যা।
দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে, যেখানে একজন অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের প্রয়োজন সেখানে নতুন কাউকে খেলাতে হবে টিম ম্যানেজমেন্টের। বিকল্প বাঁহাতি স্পিনার হিসেবে স্কোয়াডে রয়েছেন নাসুম আহমেদ। ফলে তিন পেসার এবং দুই স্পিনার কম্বিনেশনে খেললে ,দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচেই অভিষেক হচ্ছে নাসুম আহমেদের।
তবে উইকেটে ঘাস বেশি থাকলে হয়তো ভিন্ন পথে হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে ৪ পেসার এবং এক স্পিনার কম্বিনেশনে সাজানো হতে পারে দল। দলে তিন পেসার মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদের খেলা এক অর্থে নিশ্চিত। চতুর্থ পেসার হিসেবে এবাদত হোসেনকে খেলানো হতে পারে।
সে ক্ষেত্রে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো মাঠে নামবেন এবাদত হোসেন। সে ক্ষেত্রে বোলিং আক্রমণের চিত্রটা হবে: মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ,মেহেদী হাসান মিরাজ। টিম ম্যানেজমেন্টের হাতে মোটামুটি বিকল্প খেলোয়ার থাকলেও, সাকিব না থাকায় বাড়তি একজন ব্যাটসম্যানকে ঠিকই মিস করবে টিম বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল