দক্ষিণ আফ্রিকা সিরিজে না খেললেও ডিপিএলে খেলতে চেয়েছিলেন সাকিব
নিঃসন্দেহে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার তিনি। এ ব্যাপারে বোধহয় কারও কোনো সন্দেহ নেই। তবে দলের প্রতি সাকিবের নিবেদন কতটুকু এ ব্যাপারে কিছুটা সংশয় সমর্থকদের মধ্যে থাকতেই পারে। সাকিবের হঠাৎ ছুটি চাওয়াকে ভালোভাবে নেয়নি বিসিবি। তবে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের প্রসঙ্গ আনায় শেষ পর্যন্ত ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে সাকিবের ছুটি মঞ্জুর করেছেন বোর্ড। তবে এখন জানা গিয়েছে নতুন খবর।
সাকিব শুধু সাউথ আফ্রিকা সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন ডিপিএল থেকে নয় তাহলে কি ডিপিএলে মাঠে নামছেন এই অলরাউন্ডার। দেশের প্রয়োজনের সময় ছুটি কাটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলার যুক্তিটাই বা কি? অবশ্য সাকিব এ ব্যাপারে কিছু বলেনি, সাংবাদিকদের সাথে কথা বলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভাইস চেয়ারম্যান সাব্বির।
তিনি বলেন"সাকিব ক্রিকেট থেকে ছুটি নিবে বা ছুটি নেওয়ার চিন্তাভাবনা করছে এ ব্যাপারে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা সংবাদমাধ্যম থেকেই এ খবর গুলো পাই। এরপর সাকিবের সাথে আমাদের কোনো যোগাযোগ ও হয়নি। পরবর্তীতে বিসিবি সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছেন তা জানতে পাই, এ পরিস্থিতিতে আমরা কি করব এ নিয়ে আজ বৈঠকে বসেছি।
সাকিব আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার, ও আমাদের বলেছিল সাউথ আফ্রিকা থেকে ফিরে এসে দলের সাথে যোগ দিবে। তবে এখন যেহেতু ও সব ধরনের ক্রিকেট থেকে ছুটিতে আছে তাই ওর খেলাটা অনিশ্চিত হয়ে পড়েছে"। একজন চুক্তিবদ্ধ ক্রিকেটারের এভাবে না খেলার প্রসঙ্গে তিনি বলেন"দেখুন ও মানসিকভাবে ক্রিকেট খেলতে প্রস্তুত না থাকলে ওকে তো আর জোর করে খেলানো যাবে না। তবে ও যদি খেলতে চায় তাহলে এ ব্যাপারেও বিসিবির সাথে আমাদের কথা বলতে হবে।
যেহেতু বিসিবি ওকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দিয়েছে, এবং বিসিবিও সাকিবের ব্যাপারে খুব একটা সন্তুষ্ট নয়। ফলে এ ব্যাপারে আগে বিসিবির সাথে কথা বলাটা জরুরী"। ৭২ ঘণ্টার মধ্যে সাকিব এবং বিসিবির সাথে যোগাযোগ করে একটি ফল বের করতে পারবেন বলে বিশ্বাসী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দেশের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে না গিয়ে সাকিব যদি ডিপিএল খেলেন, সেটি হবে বড় চমক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল