আইসিসির কাছ থেকে দু:সংবাদ পেল পাকিস্তান
ব্যাটিং বান্ধব এই টেস্টের উইকেট থেকে কোনো ফায়দা লুটতে পারেননি বোলাররা। ৫ দিন খেলা হয়েছে, গড়ে প্রতিদিন খেলা হয়েছে ৭৫ ওভারেরও বেশি। অথচ উইকেটে পড়েছে মাত্র ১৪টি।
বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছিল, যা নজর এড়ায়নি আইসিসিরও। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগলে আইসিসির পিচ ও আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়ার অংশ হিসেবে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করেছেন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের নামের পাশে।
মাদুগলে বলেন, ‘পাঁচ দিনেও পিচটির আচরণ তেমন পরিবর্তন হয়নি। বাউন্স কিছুটা কমেছিল, এছাড়া তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। পেসাররা কাঙ্ক্ষিত বাউন্স ও গতি পায়নি, ম্যাচ যত গড়িয়েছে তাতে স্পিনাররাও কোনো সহায়তা পায়নি।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এই পিচ ব্যাট ও বলের সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা তুলে ধরেনি। আইসিসির গাইডলাইন অনুযায়ী এই পিচকে আমি গড়পড়তারও কম মানের পিচ হিসেবে মূল্যায়ন করছি।’
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো পিচ আদর্শ মানদণ্ডের ধারেকাছে না থাকলে ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে। ‘গড়পড়তার কম’ মানের ছাড়াও ‘বাজে’ ও ‘অযোগ্য’ হিসেবে মূল্যায়ন করা যেতে পারে আদর্শ নয় এমন পিচগুলোকে। সেক্ষেত্রে ডিমেরিট পয়েন্ট হবে যথাক্রমে ১, ৩ ও ৫।
৫ বছরের মধ্যে কোনো ভেন্যু পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে ১২ মাসের জন্য ঐ ভেন্যু আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের স্বীকৃতি হারাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল