অবিশ্বাস্য: এক মেসির জন্য আর্জেন্টিনা প্রতিটি ম্যাচে ৩০০টি জার্সি প্রস্তুত করে
তবে গত কয়েক বছরে নাটকীয়ভাবে বদলে গেছে চিত্রটি। ক্লাব ফুটবলে যাই ঘটুক না কেন, জাতীয় দলের হয়ে নিজের ছাপ ফেলতে প্রস্তুত মেসি। বিশেষ করে গত বছর কোপা আমেরিকা জেতার পর মেসি ও আর্জেন্টিনা একত্রিত হয়ে গেছে।
আর মেসি যখনই যোগ দেন আর্জেন্টিনা দলে, তখন আশপাশের বাকি সবারও আগ্রহ-উৎসাহের কোনো কমতি থাকে না। আর এ কারণেই মেসির জন্য প্রতি ম্যাচে ২০০-৩০০টি জার্সি বানাতে হয় আর্জেন্টিনার জার্সি প্রস্তুতকারকদের। কেননা সবারই আবদান থাকে, মেসির একটি জার্সি পাওয়ার।
এ তথ্য জানিয়েছেন আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। এ গোলরক্ষকের মতে, দুই ম্যাচের জন্য যখন জাতীয় দলে যোগ দেন মেসি, তখন গড়ে ৬৫০টি করে জার্সি বানাতে হয়। প্রতি ম্যাচে যা ৩০০ ছাড়িয়ে যায়।
অ্যামাজন প্রাইম ভিডিওতে এমিলিয়ানো বলেছেন, ‘একদিন আমি তাদের (জার্সি প্রস্তুতকারক) জিজ্ঞেস করলাম, প্রতি ম্যাচে মেসির জন্য কতটি জার্সি বানানো হয়? তারা জানালো প্রায় ২০০ থেকে ৩০০টি বানানো হয় যাতে যারা মেসির জার্সি চায় তাদের দেওয়া যায়।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা দুইটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি এবং তারা মেসির ৬৫০টি পরিধানযোগ্য জার্সি তৈরি করে রেখেছিল। স্পন্সর, খেলোয়াড়, স্টাফ, টেকনিশিয়ান- সবাই একটি জার্সি চায়। কারণ এটি তো মেসির জার্সি!।’ লাতিন অঞ্চল থেকে এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। তবে এখনও বাকি রয়েছে তাদের তিনটি ম্যাচ। আগামী ২৬ মার্চ ভেনেজুয়েলা ও ৩০ মার্চ ইকুয়েডরের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। অন্য ম্যাচটি হবে ব্রাজিলের বিপক্ষে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল