ব্রেকিং নিউজ : ডিপিএলে ৬ দলের অধিনায়কের নাম প্রকাশ
এই ২৪ জনের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোস্তাফিজ ও নাসুম আহমেদ দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ানডে সিরিজ শেষে ২৩ মার্চের পর দেশে ফিরে প্রিমিয়ার লিগের প্রথম পর্বের মাঝামাঝি থেকে খেলতে পারবেন; কিন্তু টেস্ট আর ওয়ানডে দলে থাকা ১১জন আর টেস্ট স্পেশালিস্ট ৬ জনের (কেপটাউনের বিশেষ ক্যাম্পে ডাক পাওয়া মিঠুন ও রাজা) হয়ত সুপারলিগের আগে আর ঢাকা লিগ খেলা হবে না।
এতগুলো জাতীয় ক্রিকেটার না থাকায় শীর্ষ শক্তিগুলোর অধিনায়ক বদল হচ্ছে। যেমন মোহামেডানের মুশফিকুর রহিমের বদলে শুভাগত হোম। প্রাইম ব্যাংকে তামিম ইকবালের অনুপস্থিতিতে অলক কাপালি নেতৃত্ব করবেন।
তবে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত দক্ষিণ আফ্রিকায় চলে গেলেও আবাহনীর অধিনায়ক বদল হবে না। আকাশী হলুদ জার্সির দলটি খেলবে তাদের ঘরের ছেলে বনে যাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতের অধিনায়কত্বে।
এছাড়া শেখ জামালের ক্যাপ্টেন ইমরুল কায়েস। লিজেন্ডস অব রুপগঞ্জের ম্যানেজমেন্ট দলটির অধিনায়ক হিসেবে পেতে চাচ্ছেন মাশরাফিকে।
তবে কোমরের ব্যাথার চিকিৎসা করিয়ে ভারত থেকে দেশে ফেরা মাশরাফি প্রথম ম্যাচ থেকে খেলতে না পারলে ক্যাপ্টেন্সি করবেন নাঈম ইসলাম। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবার প্রিমিয়ার লিগে একটি দলকে নেতৃত্ব দেবেন। দলটির নাম ব্রাদার্স ইউনিয়ন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?