আইপিএলের দেখানো পথে হাঁটছে পিএসএল
মূলত নিজেদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতেই এই পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন তিনি। সেই সঙ্গে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাদের। এই বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে রমিজ রাজা বলেন, 'আর্থিকভাবে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে আমাদের নতুন পন্থা অবলম্বন করতে হবে। পিএসএল এবং আইসিসির তহবিল ছাড়া আমাদের কিছুই নেই। আগামী বছর থেকে আমাদের মডেল কি হবে সেটা নিয়ে আলোচনার সুযোগ আছে। আমি আগামী মৌসুম থেকেই তাই অকশন চালু করতে চাই। এ নিয়ে চাহিদা আছে কিন্তু এটা নিয়ে সিদ্ধান্ত নিতে আমাদের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসতে হবে।'
আইপিএলের আদলে পিএসএল আয়োজনে করে সবাইকে চমকে দিতে চান রমিজ রাজা। এরপর তিনি দেখতে চান কারা পিএসএল বাদ দিয়ে আইপিএলে খেলতে যায়। এই পদ্ধতি অনুসরণ করলে জনপ্রিয়তায় আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল এমনটাই আশা পিসিবি সভাপতির।
পিসিবি চেয়ারম্যান বলেন, 'এটি একটি টাকার খেলা। পাকিস্তানে যখন ক্রিকেটের অর্থনীতি বাড়বে, আমাদের সম্মান বাড়বে। সেই অর্থনীতির মূল চালক হলো পিএসএল। আমরা যদি পিএসএলের অকশন মডেল চালু করি তবে আমাদের আর্থিক শক্তি বাড়বে। আমি আইপিএলের আদলে আয়োজন করতে চাই এবং এরপর দেখতে চাই পিএসএল বাদ দিয়ে কে আইপিএল খেলতে যায়।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় ছাঁটাই? স্কালোনির কঠোর হুঁশিয়ারি!
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
- জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হবে জানালো স্কালোনি
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন