আইপিএলের সঙ্গে পিএসএলের তুলনা চলে না: আকাশ চোপড়া
আসলে, তারা পিএসএলকে আইপিএলের প্রতিদ্বন্দ্বী করার পরিকল্পনা করছে। তবে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া বিশ্বাস করেন যে নিলাম শুরু হলে পিএসএল আইপিএল পর্যায়ে পৌঁছাবে না। তিনি আরও মনে করেন যে কোনও ক্রিকেটারের দাম ১৬ কোটি রুপি পর্যন্ত যাবে না।
আকাশ বলেন, 'আপনি যদি ড্রাফটের বদলে নিলাম প্রক্রিয়া চালু করেন তবুও এটা হবে না। পিএসএলে একজন ক্রিকেটার ১৬ কোটি রুপিতে খেলছে এটা আপনি কখনই দেখবে না। এটা কোনোভাবেই হবে না, চলমান বাজার এটা হতে দেবে না। এটাই সাধারণ বিষয়।'
আইপিএলের গত মৌসুমে ১৬ কোটি রুপিতে প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিসকে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যালস। আকাশ মনে করেন গত আইপিএলে মরিসের প্রতিটি বলের মূল্য অন্য সব লিগের অনেক ক্রিকেটারের মূল্য থেকে বেশি ছিল।
তিনি বলেন, 'সত্যি কথা বলতে শেষবার ক্রিস মরিস যখন খেলেছিল তার একটি বল অন্য লিগের ক্রিকেটারদের বেতনের চেয়ে বেশি মুল্যবান ছিল। আইপিএলের সঙ্গে পিএসএল, বিগব্যাশ, দ্য হান্ড্রেড অথবা সিপিএলের তুলনা আসলেই সম্ভব? এই তুলনা করাটা ভুল হবে।'
২০২২ পিএসএল থেকে ৭১ শতাংশ লভ্যাংশ পেয়েছে পিসিবি। এবারই প্রথম এতো পরিমাণ অর্থ আয় করেছে দেশটির ক্রিকেট বোর্ড। মূলত পিএসএলের এই জনপ্রিয়তাই আরও বৃহৎ পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের বিশ্বাস দিচ্ছে রমিজ রাজাকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল