দক্ষিণ আফ্রিকা জয় করতে ব্যাট হাতে জ্বলে উঠতে হবে মুশফিককে
এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৪৫.৮১ গড়ে রান করেছেন ১৮১। তাই বাংলাদেশ কতটা ভালো খেলবে তার অনেকাংশে নির্ভর করবে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের পারফরমেন্সের উপর। সেই প্রত্যাশার চাপ মেটাতে মুশফিককে আজ দীর্ঘক্ষন ব্যাটিংয়ে দেখা গিয়েছে। অনুশিলনে নেট বোলারদের বেশ কয়েকটা সুইপ করতে দেখা গিয়েছে মুশফিককে। কালকের ম্যাচে হয়তো দক্ষিণ আফ্রিকা স্পিনারদের টার্গেট করেছেন এই ব্যাটার। দক্ষিণ আফ্রিকা সফর মানেই টাইগারদের এক অর্থে নিশ্চিত ব্যর্থতা। এখন পর্যন্ত চৌদ্দটি ওয়ানডে এবং ৬ টি টেস্ট খেলে জয়হীন রয়েছে টিম বাংলাদেশ।
অধিকাংশ ম্যাচেই টাইগাররা করতে পারেনি ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও। তবে এবার পরিসংখ্যান বদলাতে প্রত্যয়ী টিম বাংলাদেশ। আর বিগত নিউজিল্যান্ড সফরের সুখস্মৃতিতো রয়েছেই, যা বাংলাদেশকে পরিসংখ্যান বদলাতে উদ্ভুত করবে। টেস্টে তুলনায় ওয়ানডে সংস্করণে তুলনামূলক বেশি সম্ভাবনা রয়েছে টাইগারদের। ফলে এ ফরমেটে জিততে চাইবে টিম টাইগার্স।
তবে হেড কোচ ডমিঙ্গোর মতে বাংলাদেশ আন্ডারডগ। তিনি বলেন"আমরা এখানে আন্ডারডগ হিসেবে খেলতে এসেছি। এখানে আগে কোনো ম্যাচ জিততে পারেনি। তবে ওয়ানডে ফরমেটে আমরা ভালো কিছুর আশা করছি। আমাদের ওয়ানডে দল বেশ ভারসাম্যপূর্ণ। আমরা বেশ লম্বা সময় ধরেই এই ফরম্যাটে ভালো করছি।
খেলোয়াড়রা নিজেদের ভূমিকা সম্পর্কে জানে। একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আশা করছি"। আগামীকাল সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। এখন দেখার পালা ডমিঙ্গো এবং ক্রিকেটাররা নিজেদের আত্মবিশ্বাসটা মাঠে কতটা প্রয়োগ করতে পারে।
এম/আর/এ
৩-১৭-২০২২
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন