ডিপিএলে চেনা রুপে ফিরলেন পাকিস্তানি ক্রিকেটার হাফিজ
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মোহামেডান বোলারদের তোপের মুখে পড়ে শেখ জামাল। ২২ রানের মধ্যে তারা হারিয়ে বসে শীর্ষ ৪ ব্যাটারকে। সৈকত আলি (০), সাইফ হাসান (৩), ইমরুল কায়েস (১৫), জহুরুল ইসলাম (২) একে একে ব্যর্থতার পরিচয় দিয়ে সাজঘরের পথ ধরেন।
একটা সময় ৬১ রানের ৭ উইকেট হারিয়ে একশর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে শেখ জামাল। সেখান থেকে দলকে টেনে তোলেন তাইবুর রহমান আর সানজামুল ইসলাম। সানজামুল নয় নম্বরে নেমে খেলেন ৪৩ রানের ইনিংস। তাইবুর অপরাজিত থাকেন ৫৩ রানে।
বল হাতে রীতিমত বিধ্বংসী ছিলেন নাজমুল ইসলাম অপু। ৬ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন বাঁহাতি এই স্পিনার। ২টি করে উইকেট নেন শুভাগতহোম, ইয়াসিন আরাফাত মিশু আর হাসান মাহমুদ।জবাবে মোহামেডান ওপেনার রনি তালুকদার হাফসেঞ্চুরি (৭৯ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৭) করলেও জাতীয় দলের তারকা সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ খুব সুবিধা করতে পারেননি। সৌম্য রানআউট হন ১ রানে, মাহমুদউল্লাহ করেন ২০।
১১৮ রানে ৪ উইকেট হারায় মোহামেডান। তবে মোহাম্মদ হাফিজ আর আরিফুল ইসলামের ব্যাটে জয় পেতে কষ্ট হয়নি তাদের। ৩৩ রানে অপরাজিত থাকেন আরিফুল। ডিপিএলে এবার খেলতে এসে প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি হাফিজ।
করেন ৪, ০ আর ২৮ রান। অবশেষে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন পাকিস্তানি এই অলরাউন্ডার। জয়ের একদম দ্বারপ্রান্তে এসে ফিরেছেন এই হাফসেঞ্চুরিয়ান। ৫৮ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫০ করা হাফিজকে আউট করেন পেসার সুমন খান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন