মেসিকে টপকে শীর্ষে সুয়ারেজ
বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ গোলদাতা এতদিন ছিলেন লিওনেল মেসি। মেসি অবশ্য একা ছিলেন না, সঙ্গী ছিলেন বন্ধু সুয়ারেজও। তবে ৬২ ম্যাচে ২৯ গোল নিয়ে এখন এককভাবে রেকর্ডের মালিক লুইস সুয়ারেজ। ৬০ ম্যাচে ২৮ গোল নিয়ে মেসি এখন দ্বিতীয়।
বুধবার ভোরে কনমেবল অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা-ব্রাজিল-উরুগুয়ে তিন দলই। তবে ব্রাজিল দলে কাল ছিলেন না নেইমার। আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করলেও গোল পাননি মেসি। উরুগুয়েও জয় পেয়েছে চিলির বিপক্ষে। সেই ম্যাচের ৭২ মিনিটে দারুণ এক গোল করেছেন সুয়ারেজ।
বাইসাইকেল কিকে করা সেই গোলকে সুয়ারেজ বলছেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা গোল। আর সেই গোলেই রেকর্ডটাও এখন সুয়ারেজের। গোল করে জয়ের রাতকে স্মরণীয় করে রাখা সুয়ারেজ ম্যাচ শেষে বলেন, ‘স্পেশাল রাত, স্পেশাল ম্যাচ, স্পেশাল জার্সি এবং গোল। দেশের হয়ে এমন অনন্য ও স্মৃতিময় মুহূর্তগুলোর চেয়ে বেশি আর কী চাইতে পারি!’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন